‘আমি যেতে চাই না, মাঠ ছাড়তে চাই না’ : বিদায়ী ভাষণে মেসি
স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে জাতীয় দলের বিদায়ী ভাষণে এক আবেগঘন মুহূর্তের জন্ম দিলেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর বিদায়ী বক্তব্যের শেষ দিকে আবেগ আর ধরে রাখতে পারেননি আর্জেন্টাইন কিংবদন্তি।
মাইক্রোফোন হাতে মেসি বললেন, ‘সত্যি বলতে, আমি আগের চেয়ে বেশি কথা বলে ফেলছি। আমি যেতে চাই না, আমি মাঠ ছাড়তে চাই না।’
এই কয়েকটি বাক্যেই যেন ফুটে উঠল আর্জেন্টিনার জার্সির সঙ্গে মেসির দুই দশকের সম্পর্ক। যে জার্সি পরে শৈশবের স্বপ্ন পূরণ করেছেন, বিশ্বকাপ জিতেছেন, কোপা আমেরিকা জিতেছেন সেই জার্সি আর গায়ে জড়িয়ে মাঠে নামবেন না তিনি।
এরপর সমর্থকদের উদ্দেশে মেসির কণ্ঠ আরও আবেগঘন হয়ে ওঠে, ‘আমি শুধু বলতে চাই, আমি আপনাদের সবাইকে ভালোবাসি। আমি আপনাদের মিস করব।’
জাতীয় দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে আর্জেন্টিনার প্রতিটি প্রান্তে সমর্থকদের যে ভালোবাসা পেয়েছেন, বিদায়ের মুহূর্তে সেটিই যেন ফিরে ফিরে মনে পড়ছিল মেসির। তাঁর জন্য জাতীয় দলের হয়ে খেলা ছিল শুধু ফুটবল নয়, ছিল নিজের দেশকে প্রতিনিধিত্ব করার গর্ব।
আরও পড়ুনসেই গর্বের কথাই বক্তৃতার শেষভাগে আরও স্পষ্ট করে বলেন তিনি, ‘আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে, আমি একজন আর্জেন্টাইন। আমি আর্জেন্টাইন হতে পেরে গর্বিত এবং আপনাদের সবার সঙ্গে আমার স্বপ্নগুলো পূরণ করতে পেরেছি এ নিয়েও আমি গর্বিত।’
বিদায়ের মঞ্চে এরপর আর দীর্ঘ বক্তব্য নয়। সমর্থকদের ভালোবাসার জবাব দিতে গিয়ে মেসির শেষ শব্দগুলো হয়ে উঠল তার পুরো আন্তর্জাতিক ক্যারিয়ারের সারাংশ, ‘আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি আপনাদের ভালোবাসি।’
এভাবেই আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ অধ্যায়ের পর্দা নামলো। মাঠ ছাড়লেন তিনি, কিন্তু রেখে গেলেন এমন সব স্মৃতি যা আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে চিরকাল বেঁচে থাকবে যুগ যুগ ধরে।
মন্তব্য করুন





_medium_1791350042.jpg)

_medium_1791349876.jpg)