ভিডিও বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৭ অক্টোবর, ২০২৬ ০৮:০৯ এএম

মেসির বিদায়ী ম্যাচে নেইমারের আবেগঘন বার্তা

মেসির বিদায়ী ম্যাচে নেইমারের আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন লিওনেল মেসি। আর সেই ঐতিহাসিক মুহূর্তের আগেই প্রিয় বন্ধু ও সাবেক সতীর্থ মেসিকে এক আবেগঘন বার্তা দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।

‎বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন মেসি। এই ম্যাচের আগে দুজনের একসঙ্গে কাটানো সোনালী স্মৃতিগুলো স্মরণ করে ফুটবলে মেসির অবিস্মরণীয় প্রভাবের জন্য তাকে ধন্যবাদ জানান নেইমার।
‎
‎হৃদয়স্পর্শী সেই বার্তায় নেইমার লেখেন, ‘যারা ফুটবলকে ভালোবাসে, তারা এতগুলো বছর ধরে তোমার খেলা উপভোগ করেছে… আজ তোমার নিজের দেশ ও দলের জার্সি গায়ে শেষ ম্যাচ, আশা করি এর প্রতিটি সেকেন্ড তুমি উপভোগ করবে।।’
‎
মেসির অবদানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নেইমার আরও লেখেন, ‘শুধু আর্জেন্টিনা নয়, পুরো বিশ্বই ফুটবলের জন্য তোমার করা সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছে। আমাকে ফুটবলকে আরও বেশি ভালোবাসতে শেখানোর জন্য ধন্যবাদ। তোমার বিপক্ষে খেলা এবং তার চেয়েও বড় কথা, তোমার পাশে থেকে ইতিহাস গড়াটা আমার জন্য অনেক বড় সম্মানের ছিল। ধন্যবাদ লিও।’

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির বিদায়ী ম্যাচে নেইমারের আবেগঘন বার্তা

১

১০মিনিটে খেলা থামিয়ে মেসিকে দেওয়া হলো বিশেষ সম্মান

২

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল, হতে পারে রাষ্ট্রের পতনও

৩

উন্নত ও শক্তিশালী জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই: মঈন খান

৪

মেসির বিদায়ী ম্যাচ আয়োজনের অনুষ্ঠানসূচি প্রকাশ, থাকছে চমক

৫

দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল

৬