বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক, চাঁদাবাজি ও প্রতারণা মামলার আসামিসহ গ্রেফতার ৬
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ গত সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক, চাঁদাবাজি ও প্রতারণা মামলার আসামিসহ ৬ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, গত সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় উপজেলার বড়ধাপ গ্রামের আনসার আলীর ছেলে মইদুল ইসলামকে গ্রেফতার করেছে।
এসময় তার হেফাজত থেকে ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। চাঁদাবাজি মামলায় ডিমশহর গ্রামের কামাল খানের ছেলে কাফি খান, বেলাল তালুকদারের ছেলে খাইরুল ইসলাম তালুকদার, ডিমশহর দক্ষিণপাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে জোবায়ের হোসেন ও ডিমশহর মন্ডলাপাড়ার গ্রামের হাফেজ আব্দুল মজিদের ছেলে জোনায়েদ হোসে কে গ্রেফতার করে।
আরও পড়ুনএছাড়াও প্রতারণা মামলায় পাইকপাড়া গ্রামের আলহাজ আমজাদ হোসেনের ছেলে আবুল কালামকে গ্রেফতার করা হয়। থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিদেরকে গতকাল মঙ্গলবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন

_medium_1791289107.jpg)
_medium_1791288178.jpg)
_medium_1791287919.jpg)
_medium_1791286914.jpg)
_medium_1791285771.jpg)



_medium_1791272069.jpg)