ভিডিও মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৬ অক্টোবর, ২০২৬ ০৬:১৯ পিএম

বিবাহিত জীবনে সুখী হওয়ার উপায় বলে দিলেন আরিফিন শুভ

ছবি সংগৃহীত

বিয়ের পরের জীবনে সুখী থাকার ‘রেসিপি’ কী- এমন প্রশ্নের মুখোমুখি হলেন অভিনেতা আরিফিন শুভ। তবে কোনো প্রচলিত পরামর্শ না দিয়ে সিনেমার প্রসঙ্গ টেনে মজার উত্তর দিয়েছেন এই অভিনেতা।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের সিভিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় চরকির অরিজিনাল ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এর প্রিমিয়ার।

সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দাম্পত্য জীবনে সুখী থাকার উপায় নিয়ে প্রশ্ন করা হলে হাসতে হাসতে শুভ বলেন, “ম্যারিড লাইফে হ্যাপি থাকার রেসিপি হচ্ছে, প্রত্যেক সপ্তাহে একবার করে ‘হ্যাপিলি ম্যারিড’ দেখতে হবে। শুক্রবার দিন সকালবেলা উঠে এটি একবার করে দেখতে হবে, তাহলেই হ্যাপি ম্যারিড থাকতে পারবেন।”

অভিনেতার এমন রসিক উত্তরে প্রিমিয়ার অনুষ্ঠানে হাসির রোল পড়ে যায়।

দাম্পত্য সম্পর্কের নানা টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘হ্যাপিলি ম্যারিড’। প্রেম, বিরহ কিংবা ত্রিকোণ প্রেমের গল্প পর্দায় নিয়মিত উঠে এলেও বিয়ের পর একটি সম্পর্ক কীভাবে নানা সামাজিক ও মনস্তাত্ত্বিক জটিলতার মধ্য দিয়ে এগোয়, সেই গল্প তুলনামূলকভাবে কম দেখা যায়। এমন ভাবনা থেকেই নির্মাতা জাহিদ প্রীতম তৈরি করেছেন সিনেমাটি।

এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। সিনেমায় আনিস চরিত্রে দেখা যাবে শুভকে। সহজ-সরল ও সৎ স্বভাবের এই যুবকের বিপরীতে অনামিকা চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল।

উচ্চবিত্ত শহুরে পরিবেশে বেড়ে ওঠা অনামিকার জীবনে সোশ্যাল মিডিয়া ও ভার্চুয়াল দুনিয়ার প্রভাবও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আরও পড়ুন

সহশিল্পী ও পুরো টিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে শুভ জানান, ক্যামেরার সামনে ও পেছনের সবাই মিলে সিনেমাটির জন্য অনেক পরিশ্রম করেছেন। তবে পুরো কাজের সময়টিই তারা আনন্দের সঙ্গে উপভোগ করেছেন।

এদিকে সাম্প্রতিক সময়ে তাকে নিয়মিত পর্দায় দেখা না যাওয়ার কারণও জানান এই অভিনেতা। শুভর ভাষ্য, তিনি নিজে কাজের সুযোগ তৈরি করেন না, বরং কাজের সুযোগ তার কাছে আসে। সামনে ভালো কাজের সুযোগ বা কারণ যত বেশি তৈরি হবে, দর্শকরাও তাকে তত বেশি পর্দায় দেখতে পাবেন।

এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শুধু ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে একটি পোস্ট দিয়েছিলেন আরিফিন শুভ। সেই পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছিল নানা কৌতূহল।

অনেকে এটিকে তার ব্যক্তিগত জীবনের কোনো ঘোষণা বলেও ধরে নিয়েছিলেন। পরে জানা যায়, পোস্টটি ছিল ওয়েব ফিল্মটির প্রচারণার অংশ।

সমকালীন সামাজিক ও মনস্তাত্ত্বিক টানাপোড়েনকে গল্পের কেন্দ্রে রেখে নির্মিত ‘হ্যাপিলি ম্যারিড’ ছবিয়াল সহ-প্রযোজিত ও চরকি প্রযোজিত ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের সপ্তম ওয়েব ফিল্ম। আগামী ৮ অক্টোবর চরকিতে মুক্তি পাবে সিনেমাটি।

প্রিমিয়ারে আরিফিন শুভ ও কেয়া পায়েল ছাড়াও উপস্থিত ছিলেন চরকির সিইও রেদওয়ান রনি, নির্মাতা জাহিদ প্রীতম, নুসরাত ইমরোজ তিশা, দীপা খন্দকার, সালাহউদ্দিন লাভলু, আরেফিন জিলানীসহ সিনেমাটির অন্যান্য কলাকুশলী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিবাহিত জীবনে সুখী হওয়ার উপায় বলে দিলেন আরিফিন শুভ

১

বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা

২

বগুড়া নিউমার্কেটে জাল টাকায় গহনা কিনলো প্রতারক চক্র

৩

ভোলায় অবৈধভাবে পাচারের সময় ১২ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল জব্দ

৪

প্রিয়জনকে জড়িয়ে ধরলে মানসিক চাপ কমে

৫

মারা গেলেন বর্ষীয়ান রবীন্দ্রসংগীত শিল্পী বিভা

৬