ভিডিও রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৬ ০৮:৪৬ পিএম

রুনা লায়লার সঙ্গে একইমঞ্চে গান গেয়ে উচ্ছ্বসিত ইভা

অভি মঈনুদ্দীন ঃ উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সুরকার রুনা লায়লার জন্মদিন ছিলো গত ১৭ নভেম্বর। এবারের জন্মদিনটি তিনি ঘরোয়াভাবেই উদযাপন করেন পরিবারের সাথে। তবে সঙ্গীত জীবনের পথচলাকে কেন্দ্র করে গত ২০ নভেম্বর রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজন করা হয় ‘সিক্স ডিকেটডস অব রুনা লায়লা’ শিরোনামের এক সঙ্গীত সন্ধ্যা। অনুষ্ঠানে রুনা লায়লা সঙ্গীত পরিবেশন করেন। পাশাপাশি এই আয়োজনে রুনা লায়লার সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে দুটি গান গাইবার সুযোগ পেয়েছিলেন এই প্রজন্মের ভীষণ মিষ্টি কন্ঠের সঙ্গীত শিল্পী ইসমত আরা ইভা। ইভা ২০১২ সালে সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো ‘পাওয়ার ভয়েজ’এ দ্বিতীয় হয়েছিলেন। গুরুমুখী বিদ্যায় গানে যথাযথভাবে তালিম নিয়েই ইভা গানের ভুবনে নিজের পেশাগত যাত্রা শুরু করেন। তার কন্ঠে বহু শ্রোতাপ্রিয় আধুনিক গান এবং সিনেমার গান রয়েছে। রুনা লায়লা’র এই বিশেষ সঙ্গীত সন্ধ্যায় রুনা লায়লার পছন্দেই ইভা গান গাওয়ার সুযোগ। অনুষ্ঠানে ইভা যে দুটি গান পরিবেশন করেন সে দুটি গান হচ্ছে ‘তোমাকে চাই আমি আরো কাছে’ এবং ‘হেরেগেছি আজ আমি’।

রুনা লায়লার সঙ্গে একই অনুষ্ঠানে গান গেয়ে ভীষণ উচ্ছ্বসিত। ইভা বলেন,‘ ২০ নভেম্বর আমার সঙ্গীত জীবনের শ্রেষ্ঠ আরেকটি দিন ছিলো। এই দিনে আমি শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামের সঙ্গে একই স্টেজ-এ গান গাইবার সুযোগ পেয়েছিলাম রুনা ম্যাডামেরই আগ্রহে। তিনি আমার কন্ঠের গান বেশ আগে থেকেই পছন্দ করতেন, আমার সঙ্গে ম্যাডামের নিয়মিত যোগাযোগ হয়। এটা আমার জন্য অনেক অনেক বড় পাওয়া যে তিনি আমার গান পছন্দ করেন। তাঁর সামনে দাঁড়িয়ে তারই গাওয়া দুটি গান গাইতে পেরেছি, এটা এক জীবনে যে কতো বড় অর্জন তা আসলে ভাষায় প্রকাশের নয়। আমি রুনা ম্যাডামের প্রতি আমার সর্বোচ্চ কৃতজ্ঞতা প্রকাশ করছি আর দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং আরো বহু বছর আমাদের মাঝে বাঁচিয়ে রাখেন যেন আরো কিছু সুন্দর সুন্দর গান উপহার দিয়ে যেতে পারেন।’

আরও পড়ুন

ইভা খুলনায় গান শিখেছেন মলাররফ’সহ আরো অনেকের কাছে। ঢাকায় এসে ড. প্রিয়াংকা গোপের কাছে গানে তালিম নিয়েছেন তিন বছর। ইভার বাবা শেখ ইমদাদুল হক, মা ফাজিলা খাতুন। ইভার স্বামী গোলাম সারোয়ার বাপ্পী একজন মিউজিসিয়ান (লিড গীটারিস্ট)। ইভার দুটি একক অ্যালবাম রয়েছে, অ্যালবাম দুটি হলো ‘মেঘেরা’ ও ‘একটু শুধু ছোঁয়া’। এছাড়াও প্রকাশিত হয়েছে আরো ৮/৯টি একক আধুনিক গান। ‘আঁখি ও তার বন্ধুরা’ এবং ‘রাজত্ব’ সিনেমায় প্লে-ব্যাক করেছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুনা লায়লার সঙ্গে একইমঞ্চে গান গেয়ে উচ্ছ্বসিত ইভা

১

গানে নয় উপস্থাপনায় অনবদ্য হয়ে উঠলেন জোনাকি জ্যোতি

২

কুমিল্লায় গলায় বেলুন আটকে শিশুর মৃত্যু

৩

মানিকগঞ্জে সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে থাপ্পড় মারার ঘটনা

৪

খুলনায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

৫

২১ বছর পর একই গানে কুমার শানু ও উদিত নারায়ণ

৬