ভিডিও রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৬ ০৮:৩৬ পিএম

গানে নয় উপস্থাপনায় অনবদ্য হয়ে উঠলেন জোনাকি জ্যোতি

জোনাকি জ্যোতি

 অভি মঈনুদ্দীন ঃ জোনাকি জ্যোতি এই প্রজন্মের একজন নন্দিত দর্শকপ্রিয় উপস্থাপিকা। রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ থেকে এসএসসি, এইচএসসি সম্পন্ন করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ থেকে অনার্স, মাস্টার্স সম্পন্ন করেন। খুউব স্বাভাবিক ভাবেই সবার জোনাকি জ্যোতির কাছে জানার আগ্রহ থাকে, কেন গানকে নয় উপস্থাপনাকে পেশা হিসেবে বেছে নিলেন। জ্যোতির ভাষ্য, গানটা ঠিকঠাক করার মতো যে আরাধনার প্রয়োজন, প্রতিদিন নিয়ম করে রেওয়াজ করার প্রয়োজন, তা করা তার জন্য কঠিন। অবশ্য উপস্থাপনার প্রতিই জোনাকি জ্যোতির ভালোবাসাটা প্রবল বিধায় তিনি পেশাগতভাবে হয়ে উঠলেন একজন উপস্থাপিকা। তাতে দেশ বিদেশের অসংখ্য মানুষের যে ভালোবাসা পান তিনি, তাতেই বারবার আপ্লুত হতে চান জোনাকি জ্যোতি। জ্যোতির ‘পিপলস রেডিও’তে আরজে হিসেবে প্রথম পেশাগত যাত্রা। এর মাত্র কিছুদিনের মধ্যেই ‘অলরাউণ্ডার’-এ স্পোর্টস শো’র উপস্থাপনা শুরু করেন। ব্যস, এই অনুষ্ঠানের উপস্থাপনা করেই ভীষণ সাড়া পেতে শুরু করলেন জোনাকি জ্যোতি। প্রতিনিয়ত দেশ বিদেশ থেকে দর্শকের সাড়া এবং অনুপ্রেরণায় জ্যোতি নিজেকে একজন উপস্থাপিকা হিসেবেই নিজেকে পূর্ণাঙ্গরূপে প্রতিষ্ঠায় শ্রম দিতে শুরু করলেন।

বিগত কয়েক বছরে তিনি হয়ে উঠলেন দেশের অন্যতম জনপ্রিয় একজন উপস্থাপিকা। নিয়ম করে সময়ে সময়ে তিনি বিটিভি’সহ দেশের ১২/১৩টি টিভি চ্যানেলে নানান ধরনের অনুষ্ঠানে উপস্থাপনা করছেন। পাশাপাশি বাংলাদেশ বেতারের ‘ক্রীড়াঙ্গন’ অনুষ্ঠানেরও উপস্থাপনা করছেন। বিটিভি’র ‘বাঁ^শরী’,‘ মন ছুঁয়ে যায়’,‘ মালঞ্চ’ অনুষ্ঠানের উপস্থাপনা করেন তিনি।

আরও পড়ুন

এদিকে আজ ২২ নভেম্বর জোনাকি জ্যোতির জন্মদিন। আগামীদিনের স্বপ্ন এবং আজকের দিন প্রসঙ্গে জোনাকি জ্যোতি বলেন,‘ উপস্থাপনায় আমি আমার নিজস্ব একটা ধারা সৃষ্টি করতে পেরেছি, এটাই আমার এখন পর্যন্ত যতোটুকু সফলতা। আর প্রতিনিয়তিই প্রচুর মানুষের ভালোবাসা, উৎসাহ পাচ্ছি-সেটাই আসলে অনেক বড় বিষয়। আমি কাউকে অনুকরণ বা অনুসরণও করিনা। আমি সবসময়ই চেয়েছি আমার নিজস্ব ঢং-এ নিজেকে প্রেজেন্ট করতে। আগামীতেও আমি উপস্থাপনায় নিজেকে এমনভাবে আরো এগিয়ে নিয়ে যেতে চাই যেন আমার উপস্থাপনার স্টাইলটা একটা আলাদা সিগনেচার তৈরী করে। আর জন্মদিনে সবার দোয়া চাই আল্লাহ যেন সুস্থ রাখেন ভালো রাখেন।’ জোনাকি জ্যোতির ভালোলাগে প্রিয়াংকো গোপের কন্ঠের গান। আর উপস্থাপনা ভালোলাগে ফেরদৌস বাপ্পী ও মুনমুনের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গানে নয় উপস্থাপনায় অনবদ্য হয়ে উঠলেন জোনাকি জ্যোতি

১

কুমিল্লায় গলায় বেলুন আটকে শিশুর মৃত্যু

২

মানিকগঞ্জে সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে থাপ্পড় মারার ঘটনা

৩

খুলনায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

৪

২১ বছর পর একই গানে কুমার শানু ও উদিত নারায়ণ

৫

দিনাজপুরের বড়পুকুরিয়া খনি এলাকায় ভেজাল কয়লার রমরমা ব্যবসা

৬