চট্টগ্রামে পটিয়ায় স্কুলের জানালা কেটে আইসিটি ল্যাব থেকে ১৫ ল্যাপটপ চুরি
চট্টগ্রামের পটিয়া উপজেলার চক্রশালা কৃষি উচ্চবিদ্যালয়ের আইসিটি ল্যাবের জানালার গ্রিল কেটে ১৫টি ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করেছে দুর্বৃত্তরা।
গতকাল সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১টা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন জানান, সোমবার বিদ্যালয়ের কার্যক্রম শেষে তিনি বিদ্যালয় ত্যাগ করেন। মঙ্গলবার সকালে বিদ্যালয়ে এসে আইসিটি ল্যাবের জানালার গ্রিল কাটা এবং ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম চুরি যাওয়ার বিষয়টি দেখতে পান। তিনি বলেন, ‘চুরির ঘটনায় আমরা হতভম্ব। জানালার গ্রিল কেটে চোরের দল ল্যাপটপসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে গেছে। এ ঘটনায় পটিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
আরও পড়ুনপটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1791285771.jpg)

_medium_1791284250.jpg)
_medium_1791282466.jpg)

_medium_1791280706.jpg)


