ভিডিও মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৬ অক্টোবর, ২০২৬ ০৪:২৯ পিএম

ভোলা-চরফ্যাশন সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় শিশুর মৃত্যু, আহত বাবা-মা

ভোলা-চরফ্যাশন সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় শিশুর মৃত্যু, আহত বাবা-মা

ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় রাফা (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন শিশুটির বাবা ও মোটরসাইকেটির চালক মো. সোহেল এবং তার মা স্কুল শিক্ষিকা মুন্নি আক্তার। 

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আনুমানিক সাড়ে ৯টার দিকে বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট সংলগ্ন বৈদ্যেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বোরহানউদ্দিন থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় ব্যবসায়ী ব্যবসায়ী মো. সোহেল মোটরসাইকেল চালিয়ে তার স্কুল শিক্ষিকা স্ত্রী মুন্নি আক্তারকে মধ্য চরটিটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার উদ্দেশে যাচ্ছিলেন।  সঙ্গে ছিল শিশু কন্যা রাফা। এসময় মোটরসাইকেলটি বৈদ্যেরপোল এলাকায় পৌঁছালে শিশুর বাবা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গুরুতর আহত অবস্থায় শিশু ও তার বাবা-মাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশু রাফাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিশুর বাবাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। 

আরও পড়ুন

দুপুরে বিষয়টি নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাব আলী বলেন,ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল,তদন্ত সাপেক্ষে এ ঘটনায় থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলা-চরফ্যাশন সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় শিশুর মৃত্যু, আহত বাবা-মা

১

আইপিএলে প্রথমবার কোচের দায়িত্বে সৌরভ গাঙ্গুলি

২

মুন্সীগঞ্জে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

৩

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন

৪

'সিন্ডিকেট' শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী

৫

ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বই : শিক্ষামন্ত্রী

৬