ভিডিও মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৬ অক্টোবর, ২০২৬ ০৩:৩৯ পিএম

ময়লা ফেলা নিয়ে বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

ময়লা ফেলা নিয়ে বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

মফস্বল ডেস্ক : দিনাজপুরের বিরামপুরে ময়লা ফেলা নিয়ে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই মুকুল হোসেন (৩৮) নিহত হয়েছেন। 

সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার কৃষ্ণচাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুকুল হোসেন ওই গ্রামের মৃত মনির হোসেনের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। অভিযুক্ত বড় ভাই শামসুজ্জামান স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ঘটনার পর তিনি পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

বিরামপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, কৃষ্ণচাঁদপুর গ্রামের মুকুল হোসেন ও শামসুজ্জামান আপন দুই ভাই। তাদের বাড়িও পাশাপাশি। বাড়ির পাশের জমিতে ময়লা ফেলা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই শামসুজ্জামান লাঠি দিয়ে মুকুলের মাথায় সজোরে আঘাত করেন। এতে মুকুল মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। হাসপাতালে নেওয়ার প্রস্তুতির সময়ই মুকুলের মৃত্যু হয়।

আরও পড়ুন

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান ওসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়লা ফেলা নিয়ে বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

১

আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ দেখবেন যেভাবে

২

সাতক্ষীরায় সীমান্ত এলাকা থেকে হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

৩

শিশুর প্রতিভা বিকাশে উপযুক্ত পরিবেশ ও সুযোগ সৃষ্টি করতে হবে : ডা. জুবাইদা রহমান

৪

‘ইরানকে লস অ্যাঞ্জেলেস-সান দিয়েগো ধ্বংস করতে দিন’, ট্রাম্পের মন্তব্যে তোলপাড়

৫

বাংলাদেশিদের শ্রম ভিসা বন্ধ করল লাওস

৬