ভিডিও বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ০৬ অক্টোবর, ২০২৬ ০৪:২৪ পিএম

আইপিএলে প্রথমবার কোচের দায়িত্বে সৌরভ গাঙ্গুলি

আইপিএলে প্রথমবার কোচের দায়িত্বে সৌরভ গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক : ভারতের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএলে নির্দিষ্ট দলের দায়িত্বে আগেও দেখা গেছে সৌরভ গাঙ্গুলিকে। তবে এবার ২০২৭ আসরের আগে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। এর আগের দুই মৌসুম দিল্লির প্রধান কোচ ছিলেন হেমাং বাদানি।

২০১৯ সাল থেকে দিল্লি ক্যাপিটালসের সহকারী স্টাফ (পরামর্শক) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন গাঙ্গুলি। বিসিসিআইয়ের সভাপতি পদের মেয়াদ শেষে সাবেক এই ভারতীয় অধিনায়ক পুরুষ-নারী উভয় জাতীয় দলের ডিরেক্টর ছিলেন। সর্বশেষ দক্ষিণ আফ্রিকান ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০—এ প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের ভূমিকায় ছিলেন সৌরভ গাঙ্গুলি।

দিল্লির প্রধান কোচ হওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলছেন, ‘আইপিএলে প্রধান কোচের দায়িত্ব নেওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিটি আমার হৃদয়ের খুব কাছের এবং বছরের পর বছর ধরে তাদের সঙ্গে আমার গভীর সম্পর্ক গড়ে উঠেছে।’ গাঙ্গুলি আরও বলেন, ‘মালিকপক্ষ, ব্যবস্থাপনা পর্ষদ, সাপোর্ট স্টাফ এবং খেলোয়াড়দের সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে কাজ করেছি। তাই এই দায়িত্বটি আমার কাছে অত্যন্ত রোমাঞ্চকর। আমাদের দলে একঝাঁক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে এবং সাম্প্রতিক সময়ে আমরা চমৎকার ক্রিকেট খেলেছি। আমি এই দলের সঙ্গে কাজ করতে, নতুন মৌসুম শুরু করতে এবং একটি শক্তিশালী ও নির্ভীক দল গড়ে তুলতে উন্মুখ হয়ে আছি।’

আরও পড়ুন

দিল্লি ক্যাপিটালসকে আইপিএলের প্রথম আইপিএল শিরোপা জয়ের পথে এগিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হবে গাঙ্গুলিকে। আইপিএলের শুরুর দিকের ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে মাত্র দুটি দল দিল্লি ও পাঞ্জাব কিংস এখন পর্যন্ত সর্বোচ্চ সাফল্য পায়নি। এর মধ্যে দিল্লি ২০২০ সালে ফাইনালে উঠে শিরোপার সবচেয়ে কাছাকাছি ছিল। পরের বছর তারা পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও ফাইনালে উঠতে ব্যর্থ হয়। ২০২১ সালের সেই মৌসুমের পর থেকে তারা আর প্লে-অফে জায়গা করে নিতে পারেনি এবং গত বছর অক্ষর প্যাটেল ও হেমাং বাদানির তত্ত্বাবধানে ষষ্ঠ স্থান অর্জন করেছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোঃ মাহবুব আলম জনতা ব্যাংক পিএলসি’র নতুন ব্যবস্থাপনা পরিচালক

১

এসওএস ইয়ুথ ভিলেজ ঢাকায় ওয়াইকেকে বাংলাদেশ পিটিই লিমিটেডের সহায়তায় সৌরবিদ্যুৎ চালু

২

রপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশ

৩

বগুড়ার শাজাহানপুরে বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতার

৪

কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান ব্যাংকে ১,০০০ কোটি টাকার ঋণ কর্মসূচি উদ্বোধন

৫

আওয়ামী লীগের সমর্থকদের দেশের পক্ষে থাকা উচিত : আবিদুর রহমান সোহেল

৬