ভিডিও বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৫ নভেম্বর, ২০২৬ ০৬:৪২ পিএম

বগুড়া বার সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শুক্রবার : ১৫ পদে লড়ছেন ২৯ প্রার্থী

বগুড়া বার সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শুক্রবার : ১৫ পদে লড়ছেন ২৯ প্রার্থী

কোর্ট রিপোর্টার : আগামী ২৭ নভেম্বর শুক্রবার বগুড়া জেলা এ্যাডভোকেটস্ বার সমিতির ২০২৭ সালের কার্যকরী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বার সমিতির গওহর আলী ভবনে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই ভোটগ্রহণ করা হবে। এতে ৯৫২ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এই নির্বাচনে একটি পূর্ণাঙ্গ প্যানেলের ১৫ জন প্রার্থী এবং অপর প্যানেলের ১৪ জন প্রার্থীসহ মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পূর্ণাঙ্গ প্যানেলটি হলো-জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনিত আতাউর রহমান-আব্দুল ওহাব প্যানেল। অপরদিকে ১৫টি পদের মধ্যে ১৪টি পদের প্রার্থী দিয়েছেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনিত রিয়াজ উদ্দিন-সিরাজুল হক প্যানেল।

এই নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনিত আতাউর রহমান-আব্দুল ওহাব প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের প্রার্থীরা হলেন-মো. আতাউর রহমান সভাপতি, সহসভাপতির ২টি পদে-রহমতুল বারী তালুকদার ও মো. রেজাউল বারী তারা, সাধারণ সম্পাদক পদে আব্দুল ওহাব, যুগ্ম সম্পাদক পদে ফারুক আমেদ ও আ.ন.ম. বজলুর রশীদ শাহীদ, লাইব্রেরি সম্পাদক পদে আশাবুদজামান আশিব, ক্রীড়া সম্পাদক পদে এ কে এম আকিল আহম্মেদ মোমিন, সমাজকল্যাণ সম্পাদক পদে আব্দুল্লাহেল কাফি-(২), ম্যাগাজিন ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আল আমিন রাসেল এবং কার্যকরী সদস্যের ৫টি পদের প্রার্থীরা হলেন-মো. সেলিম রানা, সুলতানা খাতুন, মো. খায়রুল আলম, মো. এনামুল হক-(১) ও ছানোয়ার হোসেন।

আরও পড়ুন

অপরদিকে ১৫টি পদের মধ্যে ১৪টি পদের জন্য বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনিত রিয়াজ উদ্দিন-সিরাজুল হক প্যানেলের প্রার্থীরা হলেন- রিয়াজ উদ্দিন সভাপতি, সহসভাপতির ২টি পদের মধ্যে ১টি পদের প্রার্থী সাখাওয়াত হেসেন মল্লিক, সাধারণ সম্পাদক পদে সিরাজুল হক, যুগ্ম সম্পাদক পদে নুরুল ইসলাম আকন্দ ও মো. শাহীন মিয়া, লাইব্রেরি সম্পাদক পদে মো. আতাউর রহমান সবুজ, ক্রীড়া সম্পাদক পদে মো. বাবুল রহমান, সমাজকল্যাণ সম্পাদক পদে ওমর ফারুক, ম্যাগাজিন ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাহিদুল ইসলাম সরকার এবং কার্যকরী সদস্যের ৫টি পদের প্রার্থীরা হলেন-মো. সাইফুল ইসলাম, মো. মজনু মিয়া, আব্দুর রহিম, আলমগীর হোসেন লিটন ও দলিলুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের সমর্থকদের দেশের পক্ষে থাকা উচিত : আবিদুর রহমান সোহেল

১

এসএমই পণ্য মেলায় ব্যাংকিং সেবা ও তথ্য  প্রদান করছে এনআরবিসি ব্যাংক

২

অডিও ফাঁস:মাইগ্রেনের ব্যথা সারাতে যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি

৩

বগুড়া বার সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শুক্রবার : ১৫ পদে লড়ছেন ২৯ প্রার্থী

৪

আজ মধ্যরাত থেকে ২৪ দিন বন্ধ থাকবে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট

৫

শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে ঢাবির কর্মসূচি ঘোষণা

৬