ভিডিও মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৬ অক্টোবর, ২০২৬ ১০:৩৭ এএম

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে পুড়েছে ২৪টি স্কুল, গ্রেপ্তার ৫ হাজার

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে পুড়েছে ২৪টি স্কুল, গ্রেপ্তার ৫ হাজার

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে শুরু হওয়া একটি স্থানীয় আন্দোলন জাতীয় বিক্ষোভের রূপ নিয়েছে। ইতোমধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি সম্পদের ক্ষতিসাধন ও পুলিশের সঙ্গে সংঘাতে জড়ানোর অভিযোগে দেশের বিভিন্ন অঞ্চলে ৫ হাজার জনেরও বেশি আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ।

গত ১৮ দিনে আন্দোলনকারীরা রাজধানী প্যারিসসহ বিভিন্ন জেলায় মোট ২৪টি স্কুলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। বিক্ষোভের তেজ কমাতে গত কাল দেশজুড়ে প্রায় ৫০০ স্কুল সাময়িকভাবে বন্ধ করেছে ফ্রান্সের সরকার।

রোববার এই ঘোষণা দিয়ে ফ্রান্সের শিক্ষামন্ত্রী এদুয়ার্দো জেফ্রে জানান, নিরাপত্তাজনিত কারণে এই স্কুলগুলো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার; কারণ সরকার মনে করছে, এই অবস্থায় স্কুলগুলোর কার্যক্রম চালানোর মতো পরিবেশ নেই।

তবে স্কুল বন্ধ করলেও উত্তেজনা হ্রাসের কোনো দৃশ্যমান আলামত এখনও দেখা যাচ্ছে না। শিক্ষার্থীরা ক্লাস বর্জন, সড়ক অবরোধ এবং মিছিল অব্যাহত রেখেছে।

আরও পড়ুন

ফ্রান্সে মোট হাইস্কুল-জুনিয়র স্কুলের সংখ্যা ৩ হাজার ৭০০টি। বিক্ষোভ শুরুর পর প্রথম দিকে প্রায় ৪০০টি স্কুল বন্ধ করেছিল সরকার; রোববার এসব স্কুলের সঙ্গে যোগ হলো আরও ৫০০ স্কুল।

সূত্র : এএফপি 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে পুড়েছে ২৪টি স্কুল, গ্রেপ্তার ৫ হাজার

১

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

২

খুলনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত

৩

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক

৪

বিমানের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

৫

সরকার ক্ষমতা পাকাপোক্ত করতে ব্যস্ত, জনগণের খোঁজ নেই: গোলাম পরওয়ার

৬