ভিডিও মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৬ অক্টোবর, ২০২৬ ০১:১২ এএম

সরকার ক্ষমতা পাকাপোক্ত করতে ব্যস্ত, জনগণের খোঁজ নেই: গোলাম পরওয়ার

সরকার ক্ষমতা পাকাপোক্ত করতে ব্যস্ত, জনগণের খোঁজ নেই: গোলাম পরওয়ার, সংগৃহীত ছবি

ডেঙ্গু ও হাম প্রতিরোধে সরকারের কার্যকর উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলে সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 

তিনি বলেছেন, জনগণের খাজনা-ট্যাক্সের টাকা সরকারের পকেটে গেলেও ডেঙ্গু ও হাম প্রতিরোধে কাজ করছে জামায়াতে ইসলামী।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কার্যালয়ের সামনে ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত এ জনসচেতনতা সপ্তাহের আয়োজন করে।

আরও পড়ুন

মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশ ও জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই। সরকার নিজের ক্ষমতা পাকাপোক্ত করে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা কায়েমের জন্য সংবিধান সংশোধনে ব্যস্ত। দলীয়করণ ছাড়া এই সরকারের আর কোনো সফলতা নেই। ক্ষমতা গ্রহণের ছয় মাসের মাথায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।

সরকারকে প্রশ্ন করে তিনি বলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’- হাম ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মানুষ মারা গেলেও আপনাদের কোনো মাথাব্যথা নেই?

তিনি বলেন, সরকার যে কোনো সমস্যাকে আগের সরকারের রেখে যাওয়া সমস্যা বলে দায়মুক্ত হতে চায়। অথচ আগের কোনো সরকার পরবর্তী সরকারের জন্য সমস্যা সমাধান করে দিয়ে যায় না। আগের সরকার যদি সব সমস্যা সমাধান করে যেতে পারে, তাহলে পরবর্তী সরকারের প্রয়োজন হতো না। সমস্যা সমাধান করতে না পারার কারণেই জনগণ সরকার পরিবর্তন করে। কিন্তু পরিবর্তনের পরও নতুন সরকার যদি সমস্যা সমাধান করতে না পারে, তাহলে জনগণ সেই সরকারকেও পরিবর্তন করতে বাধ্য হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার ক্ষমতা পাকাপোক্ত করতে ব্যস্ত, জনগণের খোঁজ নেই: গোলাম পরওয়ার

১

আগামী পাঁচ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

২

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত

৩

টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন অধিনায়ক শাহিবজাদা

৪

‘গণবোমা’ হামালার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন

৫

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবির প্রশাসনিক ভবন ঘেরাও

৬