খুলনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত
খুলনা নগরীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. ফজলুর রহমান নামে এক অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) রাতে খুলনার খানজাহান আলী থানার গ্যারিসন মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত ফজলুর রহমান যশোর জেলার অভয়নগর উপজেলার বারান্দি ফকিরহাট এলাকার আবু তালেব খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার দুপুরে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে মেয়ের সঙ্গে দেখা করার জন্য খুলনায় আসেন ফজলুর রহমান। সন্ধ্যার দিকে তিনি বাড়ির উদ্দেশে যাত্রা করেন। রাত সাড়ে ৭টার দিকে খানজাহান আলী থানার গ্যারিসন ল্যাটেক্স কোম্পানির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হন।
আরও পড়ুনস্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সুদর্শন কুমার রায় বলেন, নিহত ফজলুর রহমান সিআইডিতে পিআরএল হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনা সম্পর্কে প্রতক্ষ্যদর্শীদের জিজ্ঞাসা করা হচ্ছে। আশপাশের স্থানের সিসি ফুটেজ আছে কি না তা সংগ্রহ করে বিশ্লেষণ করা হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







