ভিডিও সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৫ অক্টোবর, ২০২৬ ১১:১৯ পিএম

বগুড়া মহানগরে সড়ক দখল করে ভবন নির্মাণ চেষ্টা, প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি

বগুড়া মহানগরে সড়ক দখল করে ভবন নির্মাণ চেষ্টা, প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি

শহর প্রতিনিধি : বগুড়া মহানগরের নাটাইপাড়া বিলপাড়া এলাকায় সিটি কর্পোরেশনের রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাধা দেওয়ায় মোমিনুর নামে এক ব্যক্তিকে গালিগালাজ, ধাক্কাধাক্কি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, নাটাইপাড়ার মোমিনুর রহমান গত রোববার বগুড়া সদর থানায় মনির ও ওবাইদুলের নামে ২ ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেন। মোমিনুর রহমান তার অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্তরা সিটি কর্পোরেশনের ভবন নির্মাণের আইন মানেননি এবং সড়কের গাইডওয়ালের অংশ কেটে ভবনের ফাউন্ডেশনের কাজ করছেন।

তিনি রাস্তা ছেড়ে ভবন নির্মাণের অনুরোধ করলেও তারা কাজ চালিয়ে যান। পরে বিষয়টি সিটি কর্পোরেশন কার্যালয়ে জানালে কর্তৃপক্ষ ভবন নির্মাণের কাজ বন্ধ করে দেয়। বাড়ী নির্মাণ কাজে বাঁধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে মনির ও ওবাইদুল অভিযোগকারী মোমিনুর রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। গালিগালাজ করতে নিষেধ করলে ওবাইদুল তাকে ধাক্কাধাক্কি, মারপিট ও প্রাণনাশের হুমকি দেয়।

আরও পড়ুন

এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানায় অভিযোগ করেছেন তিনি। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহীম আলী অভিযোগ দায়ের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। সিটি কর্পোরেশনের অফিস সুত্র জানায়, অভিযোগের ভিত্তিতে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। নকশা বহির্ভূত কাজের সত্যতা প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া মহানগরে সড়ক দখল করে ভবন নির্মাণ চেষ্টা, প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি

১

নওগাঁর আত্রাইয়ে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের মারপিটে বৃদ্ধ নিহত

২

বগুড়ার শেরপুরের পল্লীতে বাড়ির দরজা ভেঙ্গে ৬টি গরু চুরি

৩

চাঁপাইনবাবগঞ্জে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

৪

বগুড়ায় ২টি হত্যা মামলায় ২ জন গ্রেফতার

৫

দিনাজপুরের চিরিরবন্দরে ধানক্ষেত থেকে রিকশাভ্যান চালকের মরদেহ উদ্ধার

৬