ভিডিও সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৫ অক্টোবর, ২০২৬ ১০:৪৮ পিএম

দিনাজপুরের চিরিরবন্দরে ধানক্ষেত থেকে রিকশাভ্যান চালকের মরদেহ উদ্ধার

দিনাজপুরের চিরিরবন্দরে ধানক্ষেত থেকে রিকশাভ্যান চালকের মরদেহ উদ্ধার

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে ধানক্ষেত থেকে মোকছেদুল ইসলাম(৫২) নামে এক রিকশাভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার সাতনালা ইউনিয়নের মানিকবাটি গ্রামের ফুলটঙ্গী ঈদগাহের পাশে একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত মোকছেদুল ইসলাম উপজেলার নশরতপুর ইউনিয়নের দক্ষিণ নশরতপুর গ্রামের ফকিরপাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোকছেদুল গতকাল রোববার বিকেলে তার চার্জার রিকশাভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। আজ সোমবার (৫ অক্টোবর) সকালে স্থানীয়রা সাতনালা ইউনিয়নের মানিকবাটি গ্রামের ফুলটঙ্গী ঈদগাহের পাশে ধানক্ষেতে গলায় গামছা প্যাঁচানো একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে চিরিরবন্দর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা মোকছেদুলকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে তার চার্জার রিকশাভ্যানটি নিয়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের চিরিরবন্দরে ধানক্ষেত থেকে রিকশাভ্যান চালকের মরদেহ উদ্ধার

১

বগুড়ার দুপচাঁচিয়া বিয়াম স্কুল এন্ড কলেজের ৪ শিক্ষার্থীর প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড অর্জন

২

বগুড়ায় বেপরোয়া ‘কিশোর গ্যাং’ কলেজ ছাত্রী ছুরিকাহত, গ্রেফতার

৩

সেলস ম্যানেজার নিয়োগ দেবে স্কয়ার ফুড, লাগবে স্নাতক পাস

৪

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হাছানাত ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত

৫

বগুড়া কারাগারের হাজতি আসামি মালেকের মৃত্যু

৬