চাঁপাইনবাবগঞ্জে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নানাবাড়ি বেড়াতে এসে বিলের পানিতে ডুবে আব্দুর রহমান(৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার শাহজাহনপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের মো. আলমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আজ সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় আলাতুলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাণীনগর গ্রাম সংলগ্ন বালির বিলে খেলার সময় সকলের অগোচরে ডুবে যায় আব্দুর রহমান। পরে পরিবারের সদস্যরা বিল থেকে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনসদর থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হোসাইন বলেন, শিশুটির মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মন্তব্য করুন







