ভিডিও শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৪ অক্টোবর, ২০২৬ ০৮:২০ পিএম

বগুড়ায় ৫০ বোতল ফেয়ারডিলসহ দুই কারবারি গ্রেফতার

বগুড়ায় ৫০ বোতল ফেয়ারডিলসহ দুই কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ৫০ বোতল ফেয়ারডিলসহ দুই কারবারিকে গ্রেফতার করা হয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ১২-বগুড়ার সদস্যরা সদরের টিএমএসএস নার্সিং কলেজ গেইটের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

এসআরবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার বেলা পোনে ২ টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ বোতল নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ, একটি মোটরসাইকেল, ১টি স্মার্ট ফোন, একটি বাটন ফোন, ২টি সিম ও ১৫শ’ টাকা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

গ্রেফতারকৃতরা হলো, বগুড়ার আদমদিঘী উপজেলার কলশা রথবাড়ি এলাকার মৃত আয়নাল হক মন্টুর স্ত্রী টুলু বেগম ওরফে রাশেদা টুলু (৬০) ও বগুড়া সদরের গোকুল পশ্চিমপাড়ার মোহাম্মদ আলীর ছেলে নাইম বাবু (২৭)। পরে আইননুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ১০ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

১

ভারতে খেলবে না পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ মিললো বাংলাদেশের

২

দেশের সকল খামারিকে কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

৩

হাসপাতালের লিফটে সন্তান প্রসব, বিনামূল্যে মা-শিশুকে চিকিৎসা

৪

ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ পানি, এখনই সঠিক ব্যবস্থাপনা জরুরি: এলজিআরডি মন্ত্রী

৫

দিল্লিতে ককরোচদের ডাকা আন্দোলনে যোগ দিতে পারেন মমতা

৬