ভিডিও শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ০৪ অক্টোবর, ২০২৬ ০৭:৫৪ পিএম

লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি মঙ্গলবার

বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে আগামী মঙ্গলবার ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি করা হবে।

রোববার (৪ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

এতে বলা হয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৬ অক্টোবর সকাল ১০টায় আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ লটারি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

 
ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোর জন্য নির্ধারিত পদগুলোতে দেশের বিভিন্ন জেলার সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত সাব-রেজিস্ট্রারদের মধ্যে থেকে লটারির মাধ্যমে বদলি করা হবে। লটারি কার্যক্রমে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান উপস্থিত থাকবেন।

জনসাধারণের সম্পত্তি নিবন্ধন-সংক্রান্ত সেবা আরও সহজ, সুশৃঙ্খল ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে সাব-রেজিস্ট্রি অফিসগুলোর কার্যক্রমে প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কার ও শৃঙ্খলা নিশ্চিত করতে লটারির মাধ্যমে বদলি কার্যক্রম চালু করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালবাগে আ. লীগ ও অঙ্গসংগঠনের চার নেতাকর্মী গ্রেপ্তার

১

এনসিপির মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

২

পুলিশে ১৪ হাজার নিয়োগের চূড়ান্ত অনুমোদন

৩

মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায়ে চাপে পড়বে ইসরাইল, দাবি আসিফ নজরুলের

৪

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

৫

এবার অভিনেতা তমাল মাহবুব আটক

৬