কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোলেমন আলী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের চর বড়লই গ্রামের বাসিন্দা এবং চর বড়লই জামে মসজিদ কমিটির সভাপতি ছিলেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে সোলেমন আলী বাড়ির পাশে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আজ রোববার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে চর বড়লই এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুনমন্তব্য করুন






_medium_1791117895.jpg)

