সিরাজগঞ্জে সার মজুতের ঘটনায় জামায়াত নেতার পদ বাতিল
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সার মজুতের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ডপ্রাপ্ত সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতের নায়েবে আমির মনিরুল ইসলামের রুকুনিয়াত (সদস্য) পদ বাতিল করা হয়েছে।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার পদ বাতিল করে দল থেকে অব্যাহতির নির্দেশ দিয়েছেন। আজ রোববার (৪ অক্টোবর) সকালে এই তথ্য নিশ্চিত করেন জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি মো. শহীদুল ইসলাম।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি এলাকায় জামায়াত নেতা মনিরুল ইসলামের বাড়ি থেকে ৯শ’ কেজি ইউরিয়া সার জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুনভ্রাম্যমাণ আদালতের বিচারক কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন তাকে ২৫ হাজার টাকা জরিমানা ও মজুতকৃত সার জব্দ করেন।
মন্তব্য করুন

_medium_1791117895.jpg)



_medium_1791114532.jpg)



