ভিডিও রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৪ অক্টোবর, ২০২৬ ০৫:৫৪ পিএম

বগুড়ার আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

বগুড়ার আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

আদমদীঘি ও সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে বাড়ির বারান্দা থেকে আক্তার হোসেন (৬৫) নামে এক বাবুর্চির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (৪ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার সান্তাহার পৌরসভার কোমলদোগাছী গ্রামে তার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে।

দুপুরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। আক্তার হোসেন আদমদীঘির সান্তাহার পৌরসভার দোগাছী গ্রামের নজরুল মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন বাবুর্চি ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আদমদীঘি উপজেলার দোগাছী গ্রামে বাবুর্চি আক্তার হেসেন তার স্ত্রী বেবী বেগমকে নিয়ে বসবাস করছিলেন। পারিবারিক কলহের কারণে ৬মাস আগে স্ত্রী বেবী বেগম তার স্বামী আক্তার হোসেনকে তালাক দেন। এরপর থেকে বাবুর্চি আক্তার হোসেন সান্তাহারসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমানভাবে বসবাস করতেন, ফিরতেন না তার বাড়িতে।

গতকাল শনিবার ৩ অক্টোবর আক্তার হোসেন হঠাৎ করে তার বাড়ি কোমলদোগাছী গ্রামে আসেন। আজ রোববার (৪ অক্টোবর) সকালে তার তালাক দেয়া স্ত্রী বেবী বেগম পাশে তার ছোট ভাই আব্দুল হান্নানের বাড়িতে রাত্রী যাপন করে। সকাল ৬টার দিকে ওই বাড়িতে গিয়ে দেখতে পায় আক্তার হোসেন বারান্দায় পড়ে রয়েছেন।

আরও পড়ুন

বিষয়টি স্থানীয়দের জানালে সেখানে তারা মৃত অবস্থায় আক্তার হোসেনকে দেখে পুলিশে খবর দেয়া হলে দুপুর ১২টায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য তার মরদেহ উদ্ধার করে এবং মরদেহের পাশে পড়ে থাকা বিষাক্ত ৮টি গ্যাস ট্যাবলেটসহ একটি বক্স জব্দ করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে আক্তার হোসেনের মৃত্যু বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে হতে পারে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়া গেলে এ মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

১

সিরাজগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

২

দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

৩

গাজীপুরের শ্রীপুরে ঘরের ভেতর আগুন লেগে অগ্নিদগ্ধ এক যুবকের মৃত্যু

৪

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের কোপে ট্রাকচালক নিহত, আটক ১

৫

জাইমা রহমান মেধা-যোগ্যতার ভিত্তিতে জাতিসংঘে চাকরি পেয়েছেন: মাহদী আমিন

৬