ভিডিও রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৪ অক্টোবর, ২০২৬ ০৪:৫৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে নির্যাতনের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে নির্যাতনের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অনৈতিক কাজে রাজি না হওয়ায় ফুপুর বাড়িতে আটকে রেখে ১৩ বছর বয়সী এক কিশোরীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কিশোরীর শরীরের বিভিন্ন স্থানে গরম চামচ ও খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়ার দাগ দেখা যায়। তবে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা হওয়ায় কিশোরীর পরিবার পুলিশের কাছে কোনো অভিযোগ করেনি এবং গণমাধ্যমের সঙ্গেও কথা বলতে রাজি হয়নি।

ছড়িয়ে পড়া ভিডিও ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরীকে তার পরিবার দূরসম্পর্কের দাদা জামাল মিয়ার বাড়িতে গৃহকর্মী হিসেবে পাঠায়। সেখানে ফুপাতো বোন, তার স্বামী রাজা এবং ফুপাতো আরেক ভাই-বোন মিলে তাকে জোর করে অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এতে রাজি না হলে তাকে বিভিন্ন সময় মারধর ও ভয়ভীতি দেখানো হতো।

প্রায় ১০-১২ দিন আগে কিশোরী সেখান থেকে পালিয়ে নিজ বাড়িতে চলে আসে। গত বুধবার সন্ধ্যায় বাজারে গেলে তাকে জোর করে তুলে আবার ফুপুর বাড়িতে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। সেখানে একটি কক্ষে আটকে রেখে মুখ বেঁধে নির্যাতন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ৫০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করা হয়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে কিশোরীর মায়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আত্মীয়স্বজনের মধ্যে ঘটেছে। পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে নির্যাতনের অভিযোগ

১

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত

২

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সুই‌ডিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৩

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে গড়ে ওঠে: রাষ্ট্রপতি

৪

চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৫

কুষ্টিয়া সীমান্তে ১৫ লাখ টাকার ভারতীয় মাদক জব্দ

৬