ভিডিও রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৪ অক্টোবর, ২০২৬ ০৪:৩৩ পিএম

কুষ্টিয়া সীমান্তে ১৫ লাখ টাকার ভারতীয় মাদক জব্দ

কুষ্টিয়া সীমান্তে ১৫ লাখ টাকার ভারতীয় মাদক জব্দ

কুষ্টিয়ায় পৃথক অভিযান চালিয়ে অন্তত ১৫ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য ও অন্যান্য চোরাই পণ্য জব্দ করেছে বিজিবির ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) সদস্যরা।
 
আজ রোববার (৪ অক্টোবর) দুপুরে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনির পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তি থেকে তথ্য জানা যায়।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে দৌলতপুর উপজেলার ধর্মদাহ মাঠ থেকে ৪ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি সদস্যরা। উদ্ধার করা মাদকদ্রব্যের মূল্য অন্তত ১২ লাখ ১০ হাজার ৫০০ টাকা ভুলের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
 
এছাড়া রোববার ভোর রাতে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর নিচপাড়া এলাকা থেকে আরেক অভিযানে ১০ বোতল ভারতীয় মদ, ১ হাজার বিশ্বাস পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৬৪ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার হয়। উদ্ধার করা মাদকদ্রব্য ও মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ১৮ হাজার ৫২০ টাকা বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 
অন্যদিকে একই উপজেলার প্রাগপুর ফুটবল মাঠের ১.৯ কেজি ভারতীয় গাঁজা এবং ১টি বাইসাইকেল উদ্ধার করেছে বিজিবি জওয়ানরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া সীমান্তে ১৫ লাখ টাকার ভারতীয় মাদক জব্দ

১

জামিন নামঞ্জুর, কারাগারেই থাকতে হচ্ছে মেজর (অব.) আখতারুজ্জামানকে

২

এলপিজির দাম বাড়লো

৩

যে কারণে আর্জেন্টিনার বিপক্ষে অনূর্ধ্ব-২৩ দল খেলিয়েছে বুরকিনা ফাসো

৪

তুমব্রু সীমান্ত থেকে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার

৫

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার

৬