ভিডিও রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৪ অক্টোবর, ২০২৬ ০৫:৪৭ পিএম

সিরাজগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি : জেলা সদরে আমিনুর ইসলাম (৪০) নামে এক যুবককে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মেছড়া ইউনিয়নের রুপসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুর ইসলাম মেছড়া ইউনিয়নের রুপসা গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমিনুর ইসলামের সাথে স্থানীয় একটি পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে এর আগে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠকও অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে রুপসা বাজারে আমিনুরের সাথে প্রতিপক্ষের লোকজনের কথা কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়।

হামলায় আমিনুর গুরুতর আহত হন এবং তার একটি পা ভেঙে যায়। পরে স্বজনরা দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগে পথেই তার মৃত্যু হয়। সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আমিনুরের সাথে স্থানীয় একটি পক্ষের বিরোধ ছিল এবং বিষয়টি নিয়ে আগে সালিশও হয়েছে।

আরও পড়ুন

ওসি আরও জানান, নিহতের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার সাথে জড়িত কাউকে এখনো আটক করা হয়নি। স্বজনরা থানায় অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

১

দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

২

গাজীপুরের শ্রীপুরে ঘরের ভেতর আগুন লেগে অগ্নিদগ্ধ এক যুবকের মৃত্যু

৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের কোপে ট্রাকচালক নিহত, আটক ১

৪

জাইমা রহমান মেধা-যোগ্যতার ভিত্তিতে জাতিসংঘে চাকরি পেয়েছেন: মাহদী আমিন

৫

হামের উপসর্গে দেশে আরও ৩ জনের মৃত্যু

৬