ভিডিও রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৪ অক্টোবর, ২০২৬ ০৭:৩১ পিএম

বাউফলে জমিতে সার দিতে গিয়ে দুই ভাইকে কুপিয়ে জখম

বাউফলে জমিতে সার দিতে গিয়ে দুই ভাইকে কুপিয়ে জখম

পটুয়াখালীর বাউফলে চাষের জমিতে সার দিতে গিয়ে হামলার শিকার হয়ে দুই ভাই গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।

আজ রবিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাকডাল গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সাবু মৃধা (৩০) ও তার ছোট ভাই মুসা মৃধা (২৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের পরিবারের দাবি, সাবু ও মুসার বাবা ইব্রাহিম মৃধা প্রায় ১৫ বছর আগে মারা যাওয়ার পর থেকেই তাদের চাচা নাসির মৃধার সঙ্গে বাড়ি ও জমি নিয়ে বিরোধ চলে আসছে। পরিবারের অভিযোগ, নাসির মৃধা তাদের বাড়ি ও জমি দখলে রেখেছেন এবং তাদের সেখানে থাকতে দেওয়া হয় না। বাড়িতে গেলে মারধর ও হুমকিরও অভিযোগ রয়েছে। এ কারণে দুই ভাই দীর্ঘদিন ধরে পাশের মান্দারবণ গ্রামে তাদের নানাবাড়িতে বসবাস করছেন।

পরিবারের ভাষ্য অনুযায়ী, রবিবার সকালে নিজেদের চাষ করা জমিতে সার দিতে যান সাবু ও মুসা। এ সময় নাসির মৃধা, তার চাচাতো ভাই শহিদুল ও রুহুলসহ কয়েকজন তাদের ওপর হামলা চালান। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই ভাইকে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ পরিবারের।

আরও পড়ুন

হামলার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় অভিযুক্ত নাসির মৃধা, শহিদুল ও রুহুলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, “আহত দুই ভাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফলে জমিতে সার দিতে গিয়ে দুই ভাইকে কুপিয়ে জখম

১

এলপিজির সঙ্গে বাড়ল অটোগ্যাসের দামও

২

আইপিইউ সম্মেলনে যোগদানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার

৩

জয়পুরহাটের পাঁচবিবিতে পৃথক ঘটনায় দুইজনের আত্মহত্যা

৪

সিরাজগঞ্জে সার মজুতের ঘটনায় জামায়াত নেতার পদ বাতিল

৫

ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

৬