‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি
বিনোদন ডেস্ক : কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এক যুগ ধরে অনুষ্ঠিত হয়ে আসা এই উৎসব দক্ষিণ এশিয়ার চলচ্চিত্রের জন্য নতুন সম্ভাবনার ক্ষেত্র হয়ে উঠছে।
উৎসবটির ১২তম আসরে বাজিমাত করেছে বাংলাদেশের সিনেমা ‘রইদ’। একসঙ্গে তিনটি পুরস্কার জিতেছে সিনেমাটি। এর মধ্যে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নাজিফা তুষি। ‘রইদ’ সিনেমায় সাদুর বউ চরিত্রে তার অভিনয় এই স্বীকৃতি এনে দিয়েছে। এছাড়া সেরা চিত্রগ্রহণ ও সেরা সংগীতের পুরস্কারও পেয়েছে ‘রইদ’।
তিন পুরস্কার জেতার খবরে উচ্ছ্বসিত ‘রইদ’ সিনেমার পুরো দল। নির্মাতা মেজবাউর রহমান সুমনসহ অন্যরাও নিজেদের ফেসবুক দেয়ালে খবরটি ভাগ করে নিয়েছেন এবং আনন্দ প্রকাশ করেছেন।
মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে নেপালের ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’। এর আগে সিনেমাটি বিখ্যাত কান উৎসবের আঁ সার্তে রিগায় জুরি পুরস্কার পেয়েছিল।
আরও পড়ুনএর আগে নেদারল্যান্ডসের বিখ্যাত রটারড্যাম উৎসবের মূল প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছিল ‘রইদ’। এছাড়াও আরও নানা উৎসবে পৌঁছেছে সিনেমাটি। শুধু তাই নয়, এ বছর অস্কারের আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের জন্য বাংলাদেশ থেকেও পাঠানো হয়েছে ‘রইদ’। ফলে অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে সিনেমাটি।
‘রইদ’-এ গ্রামীণ প্রেক্ষাপটে অ্যাডাম-ইভের পৌরাণিক গল্পের আশ্রয়ে রহস্যময় এক উপাখ্যান তুলে ধরেছেন সুমন। এতে নাজিফা তুষি ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ প্রমুখ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1791031317.jpg)

_medium_1791028270.jpg)



_medium_1791102986.jpg)
_medium_1791101735.jpg)
_medium_1791107736.jpg)