'ঢালিউড অ্যাওয়ার্ড'-এ প্রথমবার মৌসুমী
আমেরিকায় দীর্ঘ বছর ধরে 'ঢালিউড অ্যাওয়ার্ড' নামে একটি অনুষ্ঠান হলেও সেখানে এ নায়িকাকে কখনোই দেখা যায়নি। এবারের আসর যথারীতি ১০ অক্টোবর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে। আর সেখানে প্রথমবার হাজির থাকছেন মৌসুমী। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। তিনি বলেন, ‘এরই মধ্যে ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য নিমন্ত্রণ পেয়েছি। আমি সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকব'।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরো অনুষ্ঠান উপভোগ করার ইচ্ছা আছে, বলে জানান তিনি। এবং বলেন 'আর বাকিটা এখনো অবগত নই, তারা আসলে আমাকে নিয়ে কী পরিকল্পনা করছে, আছে কিনা কোনো বিশেষ সারপ্রাইজ। হয়তো বা আগে থেকেই কোনোকিছু জানাতে চাচ্ছে না। আমি আসলে এর বেশি কিছু জানি না।’
আরও পড়ুনমন্তব্য করুন






_medium_1790936782.jpg)


