ভিডিও শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২০ নভেম্বর, ২০২৬ ০৪:১৩ পিএম

সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন : বুবলি

সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন : বুবলি

বিনোদন ডেস্ক: অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়ও নতুন যাত্রা শুরু করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তার প্রযোজনা প্রতিষ্ঠান বিগ প্রোডাকশন্সের প্রথম কাজ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে।

এই আনন্দের খবর জানিয়ে নিজেদের প্রথম কাজের পোস্টার প্রকাশ করেছেন অভিনেত্রী। একই সঙ্গে আগামী দিনের কাজের জন্য সবার ভালোবাসা ও সমর্থন চেয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বুবলী লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমার প্রোডাকশন হাউজ এর প্রথম কাজ, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “ঠিকানা”, নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের Panorama Talent Section-এ। আজ উন্মোচন করছি আমাদের প্রথম কাজের পোস্টার।’

আরও পড়ুন

তার কথায়, ‘এই অর্জন আমাদের নতুন যাত্রায় নিঃসন্দেহে অনেক আনন্দ ও অনুপ্রেরণার। সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, যেন আগামীতে আরও ভালো ও মানসম্মত কাজ আপনাদের উপহার দিতে পারি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন : বুবলি

১

নিরাপত্তা শঙ্কায় গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

২

জোরারগঞ্জের ওসিকে হত্যার হুমকি, বার্তায় লেখা ‘কাফনের কাপড় রেডি রাখিস’

৩

বাংলামোটর থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ওমর ফারুক রুমী গ্রেপ্তার

৪

বিশ্ব শিশু দিবস আজ

৫

বেআইনি সংগঠনের বেআইনি তৎপরতা আইনি সংগঠন দিয়ে মোকাবিলা করা হবে: রিজভী

৬