ভিডিও শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০২ অক্টোবর, ২০২৬ ১১:২০ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত ২

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় স্থানীয় দু’টি গ্রুপের পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ শুক্রবার (২ অক্টোবর) সকালে ককটেল বিস্ফারণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে আহত ব্যক্তিরা হলো, সদর উপজেলার রামচন্দ্রপুর এলাকার গোটিপাড়া এলাকার মো. এলামের ছেলে আব্দুল হামিদ (১৮), সদর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর পাঠানপাড়া এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে সুমেন আলী (৩২)।

এ ঘটনায় হামিদের ডানহাতের কব্জি উড়ে গেছে এবং সুমেনের ডানচোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় উভয়কে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (২ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে মহারাজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শেখপাড়া এলাকার একটি আমবাগানে অন্তত: দু’টি ককটেল বিস্ফেরিত হলে হামিদ ও সুমেন আহত হয়। পরে ওই এলাকা তল্লাশি করে পুলিশ ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।

আরও পড়ুন

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, প্রভাবশালী দু’টি পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এই ধারাবহিকতায় আজ শুক্রবার (২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে শেখপাড়ার অদূরে মহারাজপুরের ১নং ওয়ার্ডের  মিয়াচৌধুরীপাড়া এলাকার আমবাগানে ককটেলের বিস্ফোরণ ঘটায়। সেখানেই ককটেল বিস্ফোরণে দু’জন আহত এবং উদ্ধার হয় ১১টি ককটেল।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, এলাকায়  পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত ২

১

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় নারীর নিহত

২

বগুড়া মহানগর জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৩

নওগাঁর ধামইরহাটে করলা গাছ তোলাকে কেন্দ্র করে হামলায় একজন নিহত

৪

বগুড়ার ধুনটে গ্রেফতারকৃত আট চোরের সঙ্গে দেখা করতে এসে দুইজন গ্রেফতার

৫

সুস্থ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই খেলাধুলা প্রতিযোগিতার উদ্দেশ্য : সচিব, শিক্ষাবোর্ড দিনাজপুর

৬