ভিডিও শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০২ অক্টোবর, ২০২৬ ১২:৪১ এএম

ইরানের আশপাশে তিন রণতরি মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

ইরানের আশপাশে তিন রণতরি মোতায়েন করছে যুক্তরাষ্ট্র, সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক :  ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে তিনটি বিমানবাহী রণতরী ও দুটি ল্যান্ডিং গ্রুপস (উভচর অবতরণকারী সামরিক ইউনিট) মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। আগামী নভেম্বরের শেষ নাগাদ এসব সামরিক শক্তি ইরানের আশপাশে অবস্থান নেবে বলে আল-জাজিরাকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।

বৃহস্পতিবার গণমাধ্যমটির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস রুজভেল্ট তার স্ট্রাইক গ্রুপ নিয়ে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো ঘাঁটি ছেড়েছে। রণতরিটি মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করেছে।

এ ছাড়া মাকিন আইল্যান্ড মেরিন এক্সপেডিশনারি ফোর্সও সোমবার সান ডিয়েগো থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। এই ইউনিটের সঙ্গে দুই হাজারের বেশি মেরিন সেনা রয়েছেন।

ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরী ও দুটি উভচর অবতরণকারী সামরিক ইউনিট মোতায়েন থাকবে।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে বিপুল পরিমাণ সামরিক শক্তি জড়ো করতে পারলে ইরানকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের সামনে বিভিন্ন ধরনের সামরিক বিকল্প তৈরি হবে বলেও মন্তব্য করেছেন ওই কর্মকর্তা।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। একই সময়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগও চলছে।

সম্প্রতি মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষ আলোচনার উদ্যোগ নেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের আশপাশে তিন রণতরি মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

১

ক্ষমতা যেন অন্যায়-নিপীড়নের কারণ না হয়: প্রতিমন্ত্রী ইশরাক

২

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ

৩

ফ্যামিলি-কৃষি কার্ড নিয়ে দুর্নীতি করলে আমি বাদী হয়ে মামলা করব: ডেপুটি স্পিকার

৪

লিবিয়ার বন্দি শিবির থেকে দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি

৫

দিনাজপুরের ঘোড়াঘাটে আন্তর্জাতিক প্রবীণ  দিবস পালিত

৬