লিবিয়ার বন্দি শিবির থেকে দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি
লিবিয়ার অভিবাসী বন্দি শিবির থেকে দেশে ফিরেছেন ১৮ জন বাংলাদেশি। বৃহস্পতিবার ঢাকায় এসে পৌঁছেছেন তারা।
এই বাংলাদেশিরা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই সাগরপাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার জন্য লিবিয়া গিয়েছিলেন। সেখানে গিয়ে আইনশৃঙ্ক্ষলা বাহিনীর আটক হন।
ত্রিপলির বাংলাদেশ দূতাবাসের তৎপরতা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের ফিরিয়ে আনা হয়েছে তাদের।
আরও পড়ুনলিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আটক অভিবাসীরা টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকায় পৌঁছান। এসব অভিবাসী ভূমধ্যসাগর থেকে আটক হওয়ার পর দীর্ঘদিন ধরে ত্রিপলির তাজুরা অভিবাসী বন্দি শিবিরে আটক ছিলেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






_medium_1790870769.jpg)