২০২৭ ওয়ানডে বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ
স্পোর্টস ডেস : ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রাথমিক গ্রুপ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দুই গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টের প্রাথমিক কাঠামো সাজানো হয়েছে।
গ্রুপ ‘এ’-তে রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, জিম্বাবুয়ে ও কোয়ালিফায়ার ‘এ’।
অন্যদিকে গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও কোয়ালিফায়ার ‘বি’।
অর্থাৎ ২০২৭ বিশ্বকাপের গ্রুপপর্বেই বাংলাদেশকে মোকাবিলা করতে হবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে। গ্রুপের আরও একটি দল আসবে বাছাইপর্ব পেরিয়ে।
আরও পড়ুনঅন্য গ্রুপে ভারত, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের সঙ্গে থাকছে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। গ্রুপ ‘এ’-এর ষষ্ঠ দলও নির্ধারিত হবে কোয়ালিফায়ার।দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ।
গ্রুপ ‘এ’
আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, জিম্বাবুয়ে ও কোয়ালিফায়ার ‘এ’
গ্রুপ ‘বি’
বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও কোয়ালিফায়ার ‘বি’।
মন্তব্য করুন





_medium_1790851454.jpg)
_medium_1790847501.jpg)
_medium_1790870769.jpg)

