ইন্দোনেশিয়ার গোল বন্যায় ভেসে গেল বাংলাদেশ
ফিফা আসিয়ান কাপটা যেন দুঃস্বপ্নের মতোই কাটলো। প্রথম দুই ম্যাচে ৪ গোল হজম করেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচের ব্যবধানটা আগের দুই ম্যাচের চেয়ে বড়। এবার স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলের বিশাল ব্যবধানে হারল থমাস ডুলির শিষ্যরা। আর টানা তৃতীয় ম্যাচে হারের মাধ্যমে আসিয়ান কাপের মিশন শেষ হলো জামাল-হামজাদের।
টুর্নামেন্টের গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ফুটবল দল। সেই ম্যাচে ৩-০ গোলে হেরেছে তারা। দ্বিতীয় ম্যাচে তুলনামূলক ভালো খেলেছেন জামাল ভূঁইয়ারা। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। ব্যবধানটা কম হলেও হেরেছে সে ম্যাচেও। সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোল ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
শেষ ম্যাচের জয়ের স্বপ্ন নিয়েই মাঠে নামে বাংলাদেশ। বরাবরেই মতোই শুরুটা ছিল গোছানো। কিন্তু কয়েক মিনিট পরেই যেন ছন্দ হারিয়ে ফেলেন হামজারা। ম্যাচের ১১তম মিনিটেই বাংলাদেশের জালে প্রথমবার বল পাঠিয়ে দেয় স্বাগতিকরা। ওলে রোমেনির দেওয়া পাসে প্রথম গোলটি করেন লে বেকার। আর ম্যাচের ২০তম মিনিটে নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি ব্যবধান দ্বিগুণ তিনি।
১২ মিনিট পর রিজকি রিদোর দেওয়া পাসে ব্যবধানে তিনগুণ হয় ইন্দোনেশিয়ার। অবশ্য ম্যাচের ৩৬তম মিনিটে এক গোল করতে পেরেছে বাংলাদেশও। সুকির ক্রস থেকে আসা বল হেড করে গোল করেন শাহরিয়ার ইমন। পরের মিনিটে বাংলাদেশের জালে নিজের তৃতীয় গোলটি করেন হ্যাটট্রিক পূর্ণ করেন লে বেকার। ফলে ব্যবধান দাঁড়ায় ৪-১ তে।
এরপর আরও দুটি গোল হজম করে থমাস ডুলির শিষ্যরা। ৪২তম মিনিটে নিজের চতুর্থ গোলটি করেন লি বেকার। আর যোগ করা সময়ে দলের হয়ে ষষ্ঠ গোলটি করেন হাবনার। প্রথমার্ধ শেষ হয় ৬-১ গোল ব্যবধানে।
আরও পড়ুনপ্রথমার্ধেই ছয় গোল হজমের মাধ্যমেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে একের পর আক্রমণ করলেও আসছিল গোল। কিন্তু ম্যাচের ৮৯ মিনিট পর্যন্ত ব্যবধানটা একই ছিল।
৯০তম থেকে অতিরিক্ত ৭ মিনিট পর্যন্ত হয়েছে চারটি গোল। এর মধ্যে তিনটি গোল দেয় ইন্দোনেশিয়া, একটি বাংলাদেশ। ম্যাচের ৯০তম মিনিটে ব্যবধান ৭-১ করেন ভিকেরি। পরের মিনিটে বাংলাদেশের দ্বিতীয় গোলটি করেন ফারহান আলী ওয়াহিদ গোল। ইন্দোনেশিয়া শেষ দুটি গোল করেন কেভিন ডিকস ও লে বেকার।
এই হারের মাধ্যমে ৩ ম্যাচে কোনো পয়েন্ট অর্জন না করে তলানিতে অবস্থান বাংলাদেশের। সমান সংখ্যক ম্যাচে সর্বোচ্চ ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান ইন্দোনেশিয়া। ৪ পয়েন্ট নিয়ে তিনে আছে মালয়েশিয়া। আর তিনে থাকা সিঙ্গাপুরের সংগ্রহ ৩ পয়েন্ট।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1790851454.jpg)
_medium_1790847501.jpg)
_medium_1790845156.jpg)


