ভিডিও বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০১ অক্টোবর, ২০২৬ ০২:৫৯ পিএম

এশিয়ান গেমসের স্বর্ণের লড়াইয়ে ভারত-পাকিস্তান

এশিয়ান গেমসের স্বর্ণের লড়াইয়ে ভারত-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসের ক্রিকেটে শ্রীলঙ্কার ব্যাটিং যেন মুহূর্তেই ধসে গেল। ইশান কিষানের দুর্দান্ত ব্যাটিংয়ের পর ভারতের বোলিং তোপে মাত্র ৪৫ রানেই অলআউট হয়েছে লঙ্কানরা। ১২৪ রানের বিশাল জয়ে ফাইনালে উঠে ভারত, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে পাকিস্তান।

জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে দ্বিতীয় সেমিফাইনালে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৯ রান তোলে ভারত। দলের হয়ে ইশান কিষান অপরাজিত ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার সঙ্গে বৈভব সূর্যবংশীর ৩৮ রানও ভারতের বড় সংগ্রহ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জবাবে ভারতের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। একের পর এক উইকেট হারিয়ে মাত্র ৪৫ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ফলে ১২৪ রানের বড় ব্যবধানে জয় নিয়ে স্বর্ণপদকের ম্যাচের টিকিট নিশ্চিত করে ভারত।

৪৫ রান শ্রীলঙ্কার টি-টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন দলীয় স্কোর। এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৭ রানে অলআউট হয়েছিল তারা। ভারতের বিপক্ষেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো দলের সর্বনিম্ন স্কোর এখন এটিই।

আরও পড়ুন

ফলে এশিয়ান গেমসের স্বর্ণপদকের লড়াইয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আর ব্রোঞ্জের ম্যাচে লড়বে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়ান গেমসের স্বর্ণের লড়াইয়ে ভারত-পাকিস্তান

১

আমেরিকার ঘরে ফেরার সময় হয়েছে : ট্রাম্প

২

ফুটবলের বাইরে এবার মেসির মুকুটে ভিন্ন পালক

৩

ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৪

আজ ইন্দোনেশিয়ার সামনে বাংলাদেশ

৫

পরিবর্তন আসছে সেন্ট মার্টিনে ভ্রমণ সংক্রান্ত বিধি-নিষেধে

৬