এবার জাতীয় দলের ক্যাম্প ছাড়লেন রোনালদো!
স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশনস লিগের মাঝে আচমকাই পর্তুগাল জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ছেড়ে চলে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নরওয়ের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশ কিংবা বদলি তালিকায় না থাকা থেকেই ঘটনার সূত্রপাত। ডেনমার্কের বিপক্ষে পরবর্তী ম্যাচের আগে অনুশীলনের মাঝপথেই মাঠ ছেড়ে হোটেলে ফেরেন এবং পরবর্তীতে জাতীয় দলের ক্যাম্প ত্যাগ করেন ৪১ বছর বয়সী এই কিংবদন্তি ফরোয়ার্ড।
ক্যাম্প ছাড়ার পেছনে কারণ ‘উপযুক্ত সময়ে’ প্রকাশ্যে আনবেন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী সিআরসেভেন লিখেছেন, ‘জাতীয় দলের কোচের সংবাদ সম্মেলনের পর এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) সভাপতির সঙ্গে কথা বলার পরই আমি জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। উপযুক্ত সময়ে আমি সব পর্তুগিজ মানুষকে এর আসল কারণ জানাব। এই দলের প্রতি আমি সব সময় নিবেদিত ছিলাম। এখন পর্তুগাল ও আমার সতীর্থদের জন্য শুভ কামনা জানাই।’
পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি করে স্ক্যান্ডিনেভিয়ায় ছুটে যান পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েন্সা। রোনালদো ও কোচের সঙ্গে বৈঠক শেষে নতুন পর্তুগিজ কোচ জর্জে জেসুস দাবি করেছেন, পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এই বৈঠক স্বাভাবিক ছিল এবং সিআরসেভেনের সঙ্গে তার বড় কোনো সমস্যা নেই। সংবাদ সম্মেলনে জেসুস বলেন, ‘আমাদের তিনজনের কথা বলতে হয়েছে। সভাপতির বিশেষ কিছু সমাধান করার প্রয়োজন ছিল না, কারণ সমাধান করার মতো কিছু ঘটেনি।’
আরও পড়ুনএরপরই আসে রোনালদোর ক্যাম্প ছাড়ার সম্ভাব্য কারণ। বুধবার পর্তুগিজ কোচ জানান, কোপেনহেগেনে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে ৪১ বছর বয়সী এই তারকাকে শুরুর একাদশে রাখার পরিকল্পনা নেই। যার কিছুক্ষণ পরই জাতীয় দলের ক্যাম্প ছাড়ার ঘোষণা দেন রোনালদো। জটিল এই পরিস্থিতিতে আল নাসরে একসময় রোনালদোর কোচের দায়িত্বে থাকা জেসুস নিজের কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, ‘সবার জন্য নিয়ম একই। ম্যাচে জয়ের জন্য প্রয়োজন হলে রোনালদো খেলবে, প্রয়োজন না হলে খেলবে না। সিদ্ধান্ত আমিই নিই এবং সবাই সেটা জানে। আমিই কোচ, কোনো ফুটবলার কখনো আমার হয়ে সিদ্ধান্ত নিতে পারবে না।’
এদিকে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের মালিকের ক্যাম্প ছাড়ার পর পর্তুগিজ ফুটবল ফেডারেশন সংক্ষিপ্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোনালদো অনুশীলন ক্যাম্প ছেড়েছেন এবং বাকি ২৪ জন ফুটবলারকে নিয়ে পর্তুগাল পরবর্তী ম্যাচগুলোর জন্য প্রস্তুতি চালিয়ে যাবে।
মন্তব্য করুন

_medium_1790836965.jpg)
_medium_1790834311.jpg)
_medium_1790831890.jpg)



_medium_1790838365.jpg)
_medium_1790837871.jpg)
