আমেরিকার ঘরে ফেরার সময় হয়েছে : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে থাকা সর্বশেষ মার্কিন সেনারাও দেশটি ছেড়ে গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করা হয়। পেন্টাগনের মুখপাত্র শন পারনেল জানান, ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের এরবিল বিমানঘাঁটি থেকে অবশিষ্ট মার্কিন সেনা এবং আন্তর্জাতিক জোটের সদস্যরা সুশৃঙ্খলভাবে ইরাক ত্যাগ করেছেন। তাদের সঙ্গে সংশ্লিষ্ট সামরিক সরঞ্জামও সরিয়ে নেওয়া হয়েছে।
২০২০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাক থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের ‘চিরস্থায়ী যুদ্ধ’ বন্ধ করার প্রতিশ্রুতির অংশ হিসেবে তিনি এ অবস্থান নিয়েছিলেন। ২০২৪ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি চূড়ান্ত সেনা প্রত্যাহারের পরিকল্পনায় সম্মত হন।
আরও পড়ুনবুধবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে সেনা প্রত্যাহার সম্পন্ন হওয়ার বিষয়টিকে স্বাগত জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামনে ইরাকে থেকে যাওয়া অথবা ফিরে আসার সুযোগ ছিল এবং তিনি মনে করেছেন, আমেরিকার ঘরে ফেরার সময় হয়েছে। ট্রাম্প আরও বলেন, এই দিনটি যুক্তরাষ্ট্র ও ইরাকের জন্য বিজয়ের এবং আইএসের বিরুদ্ধে একটি নির্ণায়ক বিজয়। সূত্র : আল-জাজিরা
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_medium_1790843488.jpg)
_medium_1790837871.jpg)
_medium_1790836446.jpg)
_medium_1790835565.jpg)
_medium_1790832872.jpg)

_medium_1790844898.jpg)
_medium_1790844611.jpg)
_medium_1790836965.jpg)