যশোরে নিখোঁজের ২২ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার
যশোরের অভয়নগরে ভৈরব নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২২ ঘণ্টা পর জুনায়েদ গাজী (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভৈরব সেতুসংলগ্ন এলাকায় একটি ড্রেজার মেশিনের পাখায় আটকে থাকা অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
জুনায়েদ শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দেয়াপাড়া গ্রামের শহিদুল গাজীর ছেলে।
বুধবার দুপুর ১২টার দিকে চাচাতো ভাই ফাহিমের (৬) সঙ্গে দক্ষিণ দেয়াপাড়া-পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকায় নদীতে গোসল করতে নামে জুনায়েদ। এ সময় তীব্র স্রোতে সে নিখোঁজ হয়।
আরও পড়ুনস্থানীয়রা জানান, নিখোঁজের পর বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল ও আশপাশে অভিযান চালায়। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি দল নৌকায় করে আবার অভিযান শুরু করে। এক ঘণ্টা পর তারা মরদেহের সন্ধান পায়।
নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, ড্রেজারের পাখায় আটকে থাকায় মরদেহ ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1790851081.jpg)


_medium_1790847993.jpg)

_medium_1790838566.jpg)
_medium_1790835218.jpg)
_medium_1790843488.jpg)