ভিডিও বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০১ অক্টোবর, ২০২৬ ০৪:৩৮ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে বাস চাপায় পৌরসভার কর্মচারী নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে বাস চাপায় পৌরসভার কর্মচারী নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে বাস চাপায় আ স ম আব্দুস সামাদ (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলা শহরের সাব রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক আ স ম আব্দুস সামাদ মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে কালীগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের সামনে পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে আব্দুস সামাদ গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, ‘এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে আমাদের জানানো হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন। সুরতহাল ও ময়নাতদন্তের পরে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহের কালীগঞ্জে বাস চাপায় পৌরসভার কর্মচারী নিহত

১

অভিযোগ প্রমাণিত হলে মিষ্টির বিরুদ্ধে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

২

নোয়াখালীতে বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৬৮ সদস্য আটক

৩

বাংলাদেশের এসআর গ্রুপের সাথে তিনটি বড় গ্লোবাল কোম্পানির ১০০ কোটি টাকার যৌথ বিনিয়োগ চুক্তি স্বাক্ষর

৪

পদত্যাগের দিন থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন হবে: নির্বাচন কমিশনার

৫

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর এক্সক্লুসিভ প্রায়োরিটি ব্যাংকিং সুবিধা চালু

৬