ভিডিও বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০১ অক্টোবর, ২০২৬ ০৪:৩১ পিএম

নোয়াখালীতে বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৬৮ সদস্য আটক

নোয়াখালীতে বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৬৮ সদস্য আটক

নোয়াখালীর বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাং বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৮ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজনকে আগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ ছাড়া ছয়জনকে ৩৪ ধারায় গ্রেপ্তার এবং ৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, সুধারাম মডেল থানায় ১১ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

তাদের মধ্যে দুইজনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং অপর ৯জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। কোম্পানীগঞ্জ থানায় ২১ জন, বেগমগঞ্জ মডেল থানায় পাঁচজন, চরজব্বর থানায় ছয়জন, চাটখিল থানায় আটজন এবং কবিরহাট থানায় ছয়জনকে আটক করে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
এ ছাড়া সোনাইমুড়ী থানায় আটক ১১ জনের মধ্যে ছয়জনকে ৩৪ ধারায় গ্রেপ্তার এবং অপর পাঁচজনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার আরও জানান, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে জনসচেতনতামূলক ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৬৮ সদস্য আটক

১

বাংলাদেশের এসআর গ্রুপের সাথে তিনটি বড় গ্লোবাল কোম্পানির ১০০ কোটি টাকার যৌথ বিনিয়োগ চুক্তি স্বাক্ষর

২

পদত্যাগের দিন থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন হবে: নির্বাচন কমিশনার

৩

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর এক্সক্লুসিভ প্রায়োরিটি ব্যাংকিং সুবিধা চালু

৪

ব্রিটিশ ঘাঁটিতে হামলাচেষ্টায় ইরানের সম্পৃক্ততার ইঙ্গিত রয়েছে : ব্রিটিশ প্রধানমন্ত্রী

৫

দক্ষ জনশক্তি, অভিবাসন ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

৬