নিহতের পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে নিজ বাড়ি থেকে মেয়ের শ্বশুরবাড়ী কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের নওদাআজমপুর এলাকায় তক্কেল হোসেনের বাড়িতে আসেন। বৃহস্পতিবার সকালে পাখিভ্যানে করে মেয়ে জামাইকে সঙ্গে নিয়ে খলিসাকুন্ডি বাজারে ফ্রিজ মেরামত করার উদ্দেশে যাচ্ছিলেন।
কুষ্টিয়ায় বাসচাপায় নারী নিহত
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুরের সদরপুর মাদ্রাসা এলাকায় শ্যামলী পরিবহনের বাসের চাপায় ভানু খাতুন (৫৫) নামে পাখি ভ্যানের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার সময় কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর উপজেলার সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভানু খাতুন কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়ার স্বস্তিপুর এলাকার হাসেম আলীর স্ত্রী।
সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপার শেখ মহিউদ্দিন আহম্মেদ জানান, সকাল সাড়ে ৯টার সময় মাদ্রাসার সামনে দিয়ে একটি পাখিভ্যান খলিসাকুন্ডির দিকে যাওয়ার সময় ভ্যানের এক্সেল রড ভেঙে যায়। এসময় পিছন দিক থেকে শ্যামলী পরিবহনের একটি বাস পাখি ভ্যানটিকে ধাক্কা দেয়।
আরও পড়ুনতিনি জানান, বিগত কয়েক মাস ধরেই মাদ্রাসার সামনে একাধিক সড়ক দুর্ঘটনা ঘটেই চলেছে। দ্রুতগামী যানবাহনের ফলে মাদ্রাসার শিক্ষার্থীরাও চরম ঝুঁকিপূর্ণভাবে রাস্তা পারাপার হয়। সড়ক দুর্ঘটনা রোধে তিনি মাদ্রাসার সামনে স্পিডব্রেকারের দাবি করেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে সড়ক দুর্ঘটনায় ভানু খাতুন নামে এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এর মধ্যে পাখিভ্যান চালকের অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1790846310.jpg)
_medium_1790845794.jpg)
_medium_1790845596.jpg)
_medium_1790836225.jpg)
_medium_1790834744.jpg)
_medium_1790830680.jpg)
_medium_1790847501.jpg)
_medium_1790847006.jpg)
_medium_1790843731.jpg)