ভিডিও বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০১ অক্টোবর, ২০২৬ ১২:৩১ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩

মফস্বল ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি খাদে পড়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কানসাট-চৌডালা সড়কের বুড়িপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান। নিহতরা হলেন-উপজেলার পুলিশমাইল ঝাবুবাজার এলাকার আয়েস উদ্দিন (৭০) এবং তার ছেলে শরিফুল ইসলাম (৪৪) ও শিবনারায়ণপুর গ্রামের আব্দুল হামিদ (৬০)।

শিবগঞ্জ থানার এসআই সাহাদাৎ বলেন, চৌডালা থেকে গবাদিপশু বোঝাই ভটভটিটি কানসাটের দিকে যাচ্ছিল। পথে বুড়িপুকুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে যানটি সড়কের পাশের খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আয়েস উদ্দিন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আবুল হায়াত যাত্রী শরিফুল ইসলামকেও মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বাকি পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পথে আব্দুল হামিদ মারা যান।

আরও পড়ুন

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, ভটভটিটিতে চারটি গরুও পরিবহন করা হচ্ছিল। চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩

১

ন্যাটোর সঙ্গে উত্তেজনা, পরমাণু হামলার হুমকি রাশিয়ার

২

দেশে যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

 রূপপুর পারমাণবি বিদ্যুৎ কেন্দ্রে সেফটি ভাল্বের সমস্যার সমাধান, সফল পরীক্ষা সম্পন্ন

৪

বলিভিয়ার জালে মেসিবিহীন আর্জেন্টিনার এক হালি গোল

৫

আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ

৬