ভিডিও বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০১ অক্টোবর, ২০২৬ ০১:৩৯ এএম

তেলবাহী কন্টেইনার লাইনচ্যুত, আখাউড়া-চট্টগ্রাম ডাউন লাইন বন্ধ

তেলবাহী কন্টেইনার লাইনচ্যুত, আখাউড়া-চট্টগ্রাম ডাউন লাইন বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে সানটিংয়ের সময় তেলবাহী কন্টেইনার ট্রেনের একটি খালি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়া থেকে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে আখাউড়া রেলওয়ে জংশনের ১৪ নম্বর ইয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ৯৬২ নম্বর ট্রেনটি শ্রীমঙ্গল থেকে ২১টি ওয়াগন নিয়ে আখাউড়া জংশনে আসে। এর মধ্যে নয়টি ওয়াগন আখাউড়া রেলস্টেশনে রেখে বাকি ওয়াগনগুলো নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাওয়ার কথা ছিল। সানটিংয়ের সময় ৬৩০৫৯ নম্বর খালি তেলের ওয়াগনের সামনের অংশের চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ডাউন লাইনটি ব্লক হয়ে যায়।

আরও পড়ুন

আখাউড়া রেলওয়ে জংশন লোকোশেডের ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, “আখাউড়া জংশনে প্রবেশের পথে ডাউন লাইনে তেলবাহী ট্রেনের একটি খালি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ওয়াগনটি উদ্ধার করে রেললাইন সচল করার কাজ চলছে।”

দুর্ঘটনার পর রেলওয়ের সংশ্লিষ্ট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছেন। ওয়াগনটি সরিয়ে রেললাইন সচল করার পর ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলবাহী কন্টেইনার লাইনচ্যুত, আখাউড়া-চট্টগ্রাম ডাউন লাইন বন্ধ

১

প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে পৌঁছে দেওয়া হলো বাসায়

২

২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন করল এনসিপি

৩

১২ অক্টোবর গায়ে আগুন জ্বালিয়ে দিয়ে শেষ করবো নিজেকে : বিসিএস গ্যাজেট বঞ্চিত ঢাবি শিক্ষার্থী 

৪

দিনাজপুরের বিরামপুরে সবুজে ভরে উঠেছে আমনের ক্ষেত

৫

এসএ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল চট্টগ্রাম

৬