ভিডিও বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০১ অক্টোবর, ২০২৬ ০৪:০০ পিএম

বরিশালে বন্ধ কক্ষ থেকে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

বরিশালে বন্ধ কক্ষ থেকে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

বরিশাল নগরীর একটি ভাড়া বাসা থেকে আমেনা খানম (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে নগরীর ভাটিখানা রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আমেনা খানম বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি মেহেন্দিগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শেষে অবসর নেন। অবসরের পর তিনি বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে একাই বসবাস করছিলেন। তার ছেলে রিফাত ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে আমেনা খানম নগরীর ভাটিখানা রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকার রিনা বেগমের বাসার দ্বিতীয় তলা ভাড়া নেন। বুধবার রাতে তার কক্ষের পাশের ভাড়াটিয়ারা দুর্গন্ধ টের পান। বিষয়টি বাড়ির মালিককে জানানো হলে তিনি আমেনার ছেলে রিফাতকে খবর দেন।

পরে রিফাত পুলিশকে বিষয়টি জানালে ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার দরজা তালাবদ্ধ দেখতে পায়। পরে তালা খুলে ভেতরে প্রবেশ করে খাটের ওপর আমেনা খানমের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ। এ সময় তার হাত-পা কাপড় দিয়ে বাঁধা ছিল।

আরও পড়ুন

বাড়ির মালিক রিনা বেগম বলেন, আমেনা খানম প্রায় এক বছর ধরে আমার বাসার দ্বিতীয় তলায় থাকতেন। তিনি একাই বসবাস করতেন। বুধবার রাতে পাশের ভাড়াটিয়া কক্ষ থেকে দুর্গন্ধ পাওয়ার পর তার ছেলেকে বিষয়টি জানানো হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, ছেলের কাছ থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে বাসার দরজা তালাবদ্ধ পাওয়া যায়। তালা খুলে ভেতরে প্রবেশ করে খাটের ওপর আমেনা খানমের মরদেহ পাওয়া যায়। তার হাত-পা কাপড় দিয়ে বাঁধা ছিল।

তিনি বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে বন্ধ কক্ষ থেকে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

১

বিশ্ব হার্ট দিবসে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের বিশেষ আয়োজন

২

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়িতে মজুদ ৪৭ বস্তা সার জব্দ, জরিমানা

৩

মানিকগঞ্জে পুকুরের পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

৪

কুষ্টিয়ায় বাসচাপায় নারী নিহত

৫

ছয় মাস নিষিদ্ধ হতে পারেন রোনালদো

৬