ভিডিও মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৭ পিএম

বগুড়ায় ‘গ্রীন এগ্রো ফুড এন্ড বেভারেজে দেড়লাখ টাকা জরিমানা

বগুড়ায় ‘গ্রীন এগ্রো ফুড এন্ড বেভারেজে দেড়লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে ‘গ্রীন এগ্রো ফুড এন্ড বেভারেজ’ নামক কারখানাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে মহানগরের সুলতানগঞ্জ পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে কারখানাটিতে নানা অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে রয়েছে—অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট তৈরি, মান যাচাই সনদহীন রাসায়নিক ফ্লেভার ও নিষিদ্ধ রাসায়নিক ‘হাইড্রোজ’ ব্যবহার, মাত্রাতিরিক্ত অ্যামোনিয়াম বাই-কার্বোনেট এবং মেয়াদোত্তীর্ণ রাসায়নিক রং ও ফ্লেভারের ব্যবহার।

এছাড়া উৎপাদিত খাদ্যে ব্যাচ নম্বর উল্লেখ না করা, মোড়কে রাসায়নিক সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান এবং খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি অমান্য করার মতো অপরাধও প্রমাণিত হয়।

আরও পড়ুন

আদালতে দোষ স্বীকার করার পর নিরাপদ খাদ্য আইনে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার নিরাপদ খাদ্য অফিসার মো: রাসেল এবং বগুড়া সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ সাখাওয়াত হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ‘গ্রীন এগ্রো ফুড এন্ড বেভারেজে দেড়লাখ টাকা জরিমানা

১

জয়পুরহাটের কালাইয়ে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

২

বগুড়ার ধুনটে ডাকবাংলোর ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

৩

বগুড়ার নন্দীগ্রামে কৃষকদলের বিক্ষোভ মিছিল

৪

বগুড়ায় হেরোইনসহ নারী গ্রেফতার

৫

বগুড়ায় নেশা জাতীয় এস্কাফ ও ফেয়ারডিলসহ গ্রেফতার ২

৬