বগুড়ার ধুনটে ডাকবাংলোর ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে জেলা পরিষদের অর্থায়নে ২ কোটি ৪১ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে ডাকবাংলোর চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা পরিষদের আয়োজনে ডাকবাংলো চত্বরে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ও বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল।
আরও পড়ুনজেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো: শাহনেওয়াজের সভাপতিত্বে ও পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ছানোয়ার হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, ধুনট পৌরসভার সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম ও উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন।
মন্তব্য করুন







