বগুড়ায় শজিমেক ও হাসপাতালে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা
স্টাফ রিপোর্টার: বিশ্ব হার্ট দিবস উপলক্ষে বিভিন্ন আয়োজনে আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে দিবসটি পালন করা হয়। হুদরোগ বিভাগের উদ্যোগে দিনব্যপি অনুষ্ঠানের উদ্বোধন করেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: ওয়াদুদুল হক তরফদার।
এর আগে কলেজ ক্যাম্পসে র্যালি বের হয়। র্যালিতে অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: ওয়াদুদুল হক তরফদারসহ উপাধ্যক্ষ ডা. কামাল হোসেন, হাসপাতালের উপ পরিচালক ডা. মুঞ্জুর এ মোর্শেদ, কার্ডিওলজিস্ট ডা. আবুল আলম, ডা. অলোক চন্দ্র সরকারসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রদান ও চিকিৎসক অংশ নেন।
আরও পড়ুনএরপর হৃদরোগের উপর বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সচেতনতামূলক আলোচনা করেন বিশেষঞ্জ চিকিৎসকবৃন্দ।
মন্তব্য করুন







