ভিডিও মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:১১ পিএম

চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একব্যক্তির বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উক্ত ব্যক্তি নারায়াণপুর ইউনিয়নের সীমান্তবর্তী ৮নং ওয়ার্ডের জোহরপুর নরশিয়া গ্রামে ইসাহাক আলীর ছেলে মো. এহুর (৪৭)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ৮টার দিকে বসতবাড়ির সেমিপাকা একটি ঘরে মজুত করা একাধিক ককটেল একযোগে বিকট শব্দে বিস্ফোরিত হলে ঘরটি বিধস্ত হয়। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পদ্মার চরের ওই গ্রামে বিস্ফোরণের ঘটনায় নিকটস্থ বিজিবি ক্যাম্প থেকে তাৎক্ষণিকভাবে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ওই ঘরে মাটির নিচে পুঁতে রাখা ১৫/২০ টি ককটেল একযোগে বিস্ফোরিত হয়। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি এবং কেউ আটক হয়নি। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়িতে ককটেল বিস্ফোরণ

১

নাটোরের বড়াইগ্রামে পাখি আটক শিকারির জরিমানা

২

বগুড়া মহানগরের সাতমাথায় সিটি কর্পোরেশনের ঘণ্টাব্যাপি অভিযান

৩

চার জেলায় নতুন ডিসি

৪

দিনাজপুরের বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের এসির তার চুরি : চোরের কারাদণ্ড

৫

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

৬