দিনাজপুরের বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের এসির তার চুরি : চোরের কারাদণ্ড
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসি’র তার চুরি করতে গিয়ে ধরা পড়া এক চোরকে আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালত তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত চোরের নাম বুলবুল(৩৩)। সে উপজেলার টাটকপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
জানা গেছে, আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে বুলবুল নামে এক যুবক বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (৫০ শয্যা হাসপাতাল) এসি’র তার চুরি করতে যায়। এসময় আনসার সদস্যরা তাকে আটক করে। সেখানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বুলবুলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ’ টাকা জরিমানার আদেশ দেন।
আরও পড়ুনদণ্ডাদেশের পর থানার উপ-পরিদর্শক এরশাদ আলী বুলবুলকে থানা হেফাজতে নেন। বিরামপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, দণ্ডপ্রাপ্ত আসামিকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন







