ভিডিও মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৩৯ পিএম

বগুড়ায় ফেন্সিডিল কারবারীর ৫ বছরের কারাদন্ড, খালাস ১

বগুড়ায় ফেন্সিডিল কারবারীর ৫ বছরের কারাদন্ড, খালাস ১

কোর্ট রিপোর্টার : বগুড়ার শিবগঞ্জে ২২ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ গ্রেতারকৃত আসামি অভিযুক্ত সাইফুল ইসলাম (৫৩)কে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক মাস করে কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত ওই আসামি শিবগঞ্জ উপজেলার সাদুল্যাপুর (জয়নাবাজ) গ্রামের সামাদের ছেলে।

এই মামলার অপর আসামি শাহনেওয়াজের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত নাহওয়ায় তাকে খালাসের আদেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বগুড়া অতিরিক্ত দায়রা জজ আদালত নং-৪ এর বিচারক মোঃ আফাজ উদ্দিন এই মামলার রায় দেন।

উল্লেখ্য, বগুড়ার ডিবি পুলিশের এস আই আবু সিদ্দিকী সঙ্গীয় সদস্যদের নিয়ে ডিউটি করাকালে গোপন সুত্রে সংবাদ পেয়ে গত ২০১৪ সালের ২২ নভেম্বর রাত সোয়া ১০ টার দিকে শিবগঞ্জ উপজেলার আমতলী বাজারের অদুরে ভাই বোন ষ্টোরের সামনে রাস্তা হতে ওই আসামিদ্বয়কে গ্রেফতার করে।

আরও পড়ুন

গ্রেফতারকৃত আসামি সাইফুল ইসলামের হেফজতে থাকা ব্যাগ হতে ২২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার সহ জব্দ তালিক মুলে জব্দ করেন।ধৃত ওই আসামিদ্বয় ও জব্দকৃত ফেন্সিডিল সহ শিবগঞ্জ থানায় সোপার্দ্দ করে আসামিদ্বয়ের বিরুদ্ধে এই মামলা দায়ের করে।

মামলাটি তদন্ত শেষে ডিবি এস আই আরিফুল ইসলাম ওই আসামিদ্বয়ের বিরদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাস্ট্র পক্ষে অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি পক্ষে এড. নুর শহীদ লিটন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ফেন্সিডিল কারবারীর ৫ বছরের কারাদন্ড, খালাস ১

১

বগুড়ার মোকামতলায় অপহরণের ৮ দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

২

সংকটে বগুড়ার সোনাতলা পিটিআই ব্যাহত হচ্ছে শিক্ষক প্রশিক্ষণ

৩

অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারাল ব্রাজিল

৪

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহিনসহ ৪ জন ৩ দিনের রিমান্ডে

৫

দূর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

৬